চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম নারীকে প্লেন থেকে নামিয়ে দিলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

সোমালি বংশোদ্ভূত এক মুসলিম নারীকে কোনো রূপ ব্যাখ্যা না দিয়েই প্লেন থেকে নামিয়ে দেয়ার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শিকাগো এয়ারপোর্টের চরম বৈষম্যমূলক এই ঘটনাটিকে ভীতিজনক মন্তব্য করে তদন্তের আহবান জানিয়েছে আমেরিকান ইসলামিক সম্পর্ক পরিষদ (সিএআইআর)। মাথায় স্কার্ফ পরিহিত হাকিমা আব্দুল্লে পাশের যাত্রীর সাথে সিট পরিবর্তন করতে চাইলে এই বিদ্বেষমূলক ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডেপেন্ডেন্ট।

ঘটনার তদন্ত, এ্যায়ারলাইন্সটির আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা ও ভাড়ার অর্থ ফেরত দেয়ার দাবি জানিয়েছে সিএআইআর’এর ম্যারিল্যান্ড আউটরিচ ম্যানেজার।

নিরাপত্তার অজুহাতে এই শিকাগো এয়ারপোর্টেই গত মাসেও তিন সন্তানসহ এক দম্পত্তিকে ইউনাইটেড এয়ারলাইনসের একটি প্লেন থেকে নেমে যেতে বলা হয়েছিলো। আর সর্বশেষ এই বিদ্বেষমূলক ঘটনার বিবরণে জানা যায় সিট পরিবর্তনে হাকিমার অনুরোধে পাশের যাত্রীটি সম্মত হলেও বিমানবালা আপত্তি জানায়। অনির্ধারিত আসনের জন্য এ্যায়ারলাইনটির নীতিমালা সত্ত্বেও সন্তোষজনক ব্যাখ্যা না দিয়েই তাকে প্লেন থেকে নামিয়ে দিয়ে চরম অপমানকর পরিস্থিতির সম্মুখীন করা হয়।

পরে বাহির পথে পুলিশের প্রশ্নের জবাবেও নামিয়ে দেওয়ার কোনো কারণ ‘নেই’ জানিয়ে ‘সে অন্যান্য যাত্রীদের সাথে স্বস্তি বোধ করছে না’ উল্লেখ করে সেই বিমানবালা। পরবর্তীতে অন্য একটি ফ্লাইটে কয়েক ঘন্টা পর আব্দুল্লে ওয়াশিংটনের শহর সিটলে যেতে পারে।

নাজেহালের শিকার আব্দুল্লে ঘটনাটিতে খুবই দুঃখ পেয়েছিলো এবং সবার সামনেই কান্নাকাটি করছিলো বলে এক সংবাদ সম্মেলনে জানায় তার স্বামী আবুকার ফাদাউ। সবার সামনেই গ্লানিকর এই অভিজ্ঞতার ফলে আব্দুল্লে বিষণ্ণতায় ভুগছেন বলেও জানান তিনি।

একে আইন ভঙ্গের সামিল মন্তব্য করে এই বছরেই এরকম ছয়টি অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছেন বলে জানান এই দম্পত্তির আইনজীবী উইলিয়াম বার্গেস। তবে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌছে দেওয়াই তাদের কাজ, নামিয়ে দেয়া নয় এমন একটি বিবৃতি প্রকাশ করে এয়ারলাইনটির পক্ষ থেকে বলা হয় আব্দুল্লের সাথে উপযুক্ত আচরণই করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুসলিম বিদ্বেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT