চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুসলিম দেশেই ‘মুসলিম বিরোধী’ ট্রাম্পের ব্যবসা-বাণিজ্য!

রেজাউল করিমরেজাউল করিম
৩:২০ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

মার্কিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প চরম মুসলিম বিদ্বেষী হলেও তার ব্যবসা-বাণিজ্যের একটি বড় অংশই মুসলিম প্রধান দেশে। তার ব্যবসার বড় অংশ পারিচালিত হয় উপসাগরীয় দেশ আরব আমিরাত ও এশিয়া-ইউরোপের প্রবেশ দ্বার তুরস্কে। ট্রাম্প তার ব্যবসার পরিধি মুসলিম প্রধান কাতার, সৌদি আরবের মতো দেশগুলোতেও ছড়িয়ে দিতে চান। তার ভালো সম্পর্ক রয়েছে জর্ডানের বাদশাহ’র সঙ্গেও।

আরব আমিরাতে পরিচালিত ট্রাম্প অর্গানাইজেশন ট্রাম্পের মালিকানাধীন একটি রিয়েল এস্টেট কোম্পানি। আমিরাতের শীর্ষস্থানীয় একটি ডেভেলপার কোম্পানির সাথে যৌথ মালিকানার ব্যবসা করছে ট্রাম্পের কোম্পানি।

আগে থেকে মুসলিম বিদ্বেষী হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্রে মুসলিম নিষিদ্ধ করার প্রস্তাবের পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রণালয় তার প্রস্তাবের কড়া সমালোচনা করছে। বিভক্তি দেখা দিয়েছে তার দল রিপাবলিকান পার্টিতেও।

চরম মুসলিম বিরোধী মনোভাব প্রকাশের পরও মুসলিম দেশগুলোতে ট্রাম্পের ব্যবসা-বাণিজ্যর কোনো প্রভাব ফেলবে না বলেই বলছেন সংশ্লিষ্টরা।

ট্রাম্পের মন্তব্যে বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসায়িক মিত্র দুবাইয়ের দামাক প্রোপার্টিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নায়াল ম্যাকলোগলিন আল-জাজিরাকে বলেন, ‘ট্রাম্পের রাজনৈতিক বা ব্যক্তিগত ব্যাপারে আমরা আগ্রহী নই। তার সাথে আমাদের ব্যবসায়িক সম্পর্ক। তিনি যে মন্তব্য করেছেন তা নিয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই।’

দুবাইয়ের মতো তুরস্কেও ট্রাম্পের ব্যবসা রয়েছে। তুরস্কে ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প টাওয়ারও বরাবরের মতো চালু আছে। তবে দুবাই কর্মকতাদের মতো কোনো রকম মন্তব্য করতে রাজি হয়নি তুর্কি অফিস।

Reneta

সিসলি জেলাতে অবস্থিত ইস্তাম্বুল ভিত্তিক আবাসিক ও অফিস টাওয়ার ট্রাম্পের বিতর্কিত বক্তব্য নিয়ে আল-জাজিরার কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ট্রাম্পের মেয়ে ও পারিবারিক ব্যবসার একজন উর্দ্ধতন কর্মকর্তা ইভানকা জানিয়েছেন, ট্রাম্প তার ব্যবসার পরিধি কাতার, সৌদি আরবের মতো মুসলিম প্রধান দেশগুলোতেও ছড়িয়ে দিতে চান।

এ ব্যাপারে কাউন্সিল অন আমেরিকান রিলেশনস (কেয়ার) এর মুখপাত্র ইবরাহিম হুপার বলেন, ‘তিনি মুসলিম দেশ থেকে টাকা বানাতে পারলে খুব খুশি হন আবার তাদেরকেই আক্রমণ করেন সম্ভাব্য সবচেয়ে জঘণ্য ভাষায়। ট্রাম্পের এই দ্বিমুখী নীতির কারণ আমার বোধগম্য নয়’।

ট্রাম্পের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা তাকে কোনো বার্তা দিতে পারবে। মনে হচ্ছে তিনি বিবেচনা বোধ হারিয়েছেন, তিনি সমাজকে সংঘাতের দিকেই শুধু নিয়ে যেতে পারবেন। কোনো সুষ্ঠু সমাধান তার কাছে আশা করা বোকামি’।

গত রোববার যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর ‘পূর্ণ’ নিষেধাজ্ঞা আরোপের দাবী জানান রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প।

তার এই বক্তব্যের সমালোচনা করে এটিকে অ-মার্কিনসুলভ বক্তব্য বলে অভিহিত করে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ডোনাল্ডের এ বক্তব্য মার্কিন মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী। একই রকম প্রতিক্রিয়া দেখায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রণালয় পেন্টাগনও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যালিফোর্নিয়াবন্দুকধারীর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT