চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিক-মোস্তাফিজকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে বিশ্রামে ছিলেন মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। সুপার ফোরে ভারতের বিপক্ষে এ দুজনকে একাদশে ফিরিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন মুমিনুল হক ও আবু হায়দার রনি। টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বলে ১৪৪ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন মুশফিক। পাঁজরে চোট থাকায় বৃহস্পতিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়।

বৃহস্পতিবার আবু ধাবিতে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলার ১৭ ঘণ্টা ব্যবধানে মাঠে নেমে পড়ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। সুপার ফোরে নামার আগে টিম ইন্ডিয়া পেয়েছে এক দিনের বিশ্রাম। চোটে ছিটকে যাওয়া পেসার হার্দিক পান্ডিয়ার জায়গায় অভিজ্ঞ স্পিন-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ফিরিয়েছে দলটি।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনার দামামা। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের পক্ষে আম্পায়ারের পক্ষপাতমূলক সিদ্ধান্তের পর থেকে দুদলের মুখোমুখি মানেই উত্তেজনা-রোমাঞ্চের রসদ।

দুবাইয়ের এ ম্যাচেই দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার ওয়ানডে রান ছোঁয়ার অপেক্ষায় মি. ডিপেন্ডেবল। দরকার আর মাত্র ২৮ রান।

প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। পরে ছাড়িয়ে যান ৬ হাজারও। এ বাঁহাতি ওপেনার টাইগার জার্সিতে ১৮৩ ম্যাচে ১৮১ ইনিংসে করেছেন ৬৩০৭ রান। ১৯০ ম্যাচ খেলা সাকিব আল হাসান ১৭৯ ইনিংসে করেছেন ৫৪৬৫ রান।

Reneta

তামিম ও সাকিবের পর এবার মুশফিক পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। ১৮৮ ম্যাচে ১৭৪ ইনিংস খেলে মিডলঅর্ডারে বাংলাদেশের ব্যাটিং ভরসা করেছেন ৪৯৭২ রান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ-ভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT