চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের ‘স্পেশালিষ্ট’ হাহাকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যানরা মাঠে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ‘যখন কেউ চার-পাঁচটা করে ক্যাচ মিস করবে, প্রত্যেক দলের জন্য তো নেতিবাচক অবশ্যই।’ উপলব্ধিটা বাংলাদেশের টেস্ট কাপ্তান মুশফিকুর রহিমের।

একাধিকবার জীবন পাওয়া ব্যাটসম্যান যখন শতক হাঁকিয়ে খেলা বের করে নিয়ে যান, প্রতিপক্ষ অধিনায়কের এই ধরনের হাহাকার হওয়াটাই তো স্বাভাবিক। সঙ্গে আরেকটা হাহাকার মুশফিকের কণ্ঠে স্পষ্ট। সেটা ‘স্পেশালিষ্ট’ ফিল্ডারের জন্য।

চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে অধিনায়ক স্মিথের সঙ্গে ৯২ ও পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে ১৫২ রানের জুটি গড়ে বাংলাদেশের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে গেছেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের মাটিতে পেয়েছেন টানা দুই শতক। সেই শতকে অবদান আছে টাইগারদেরও। একাধিকবার ওয়ার্নারকে জীবন উপহার দিয়েছে স্বাগতিক ফিল্ডাররা।

Banglabid

শেষ পর্যন্ত মোস্তাফিজের বলে ইমরুলের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন ওয়ার্নার। এই অজি বাঁহাতির ক্যাচ তিনদফা চেষ্টার পর ধরতে পেরেছেন ইমরুল। ঢাকা টেস্টেও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্লিপে ধরা সৌম্য সরকারের তিনটি অসাধারণ ক্যাচের প্রতিটি হাতে এসেছে দুদফা চেষ্টায়।

স্পেশালিষ্ট না হওয়া সত্ত্বে স্লিপে দাঁড়ানোয় ক্যাচ পড়ছে একাধিক। মুশফিকের আফসোস সেই অর্থে কোন স্লিপ ফিল্ডার খুঁজে না পাওয়ায়, ‘আমাদের দলে সেরকম অর্থে কোন স্লিপ ফিল্ডার নেই। যেটা বিশ্ব ক্রিকেটের অন্যান্য দলের আছে। তারা ওই কাজগুলো সবসময় করে থাকে। আমাদের ওইরকম খুব কম স্পেশালিষ্ট আছে।’

সুযোগ হাতছাড়া হওয়ার জ্বালা থাকলেও সতীর্থদের নিবেদন নিয়ে কোন প্রশ্ন নেই মুশফিকের, ‘আমাদের শুধু মিস করা দেখলেই হবে না। আমাদের কিছু অসাধারণ ক্যাচও আছে। মিস হতেই পারে। কিন্তু সত্যি বলতে আমরা অন্য দলের থেকে বেশিই করে ফেলছি। এটা অবশ্যই চিন্তার বিষয়।’

Reneta

ছবি: সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাটিং অর্ডারের ব্যাখ্যা দিলেন মুশফিক

পরবর্তী

সময় সাফল্য উপভোগের, লক্ষ্য ধারাবাহিকতার

পরবর্তী
ক্রিকেটার ও বিজয়ী খেলোয়াড়ের হাতে ট্রফি, পুরস্কার বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সময় সাফল্য উপভোগের, লক্ষ্য ধারাবাহিকতার

উচ্ছ্বসিত লায়ন, স্মিথের স্বস্তি, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্ছ্বসিত লায়ন, স্মিথের স্বস্তি

সর্বশেষ

‘ধুরন্ধর ২’ কিংবা ‘টক্সিক’ নয়, বছরের সবচেয়ে লাভজনক ছবি এটি!

আগস্ট ৩১, ২০২৬

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT