চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের সেঞ্চুরিতে আবাহনীর দাপুটে জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

মুশফিকুর রহিমের সেঞ্চুরিই গড়ে দিলো বড় ব্যবধান। অধিনায়কের ব্যাট আবাহনীকে এনে দিয়েছিল ২৮৯ রানের লড়াকু সংগ্রহ। পরে মেহেদী হাসান রানা ও তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৮১ রানে হারিয়েছে আকাশি-নীল শিবির।

৮ বল হাতে রেখেই পারটেক্স গুটিয়ে যায় ২০৮ রানে। নাজমুল হোসেন মিলন ৫৩, তাসামুল হক ৪৩ ও ধিমান ঘোষ করেন ৩৬ রান।

আবাহনী-২৮৯/৭ (৫০ ওভার), পারটেক্স-২০৮/১০ (৪৮.৪ ওভার)
আবাহনী পেসার মেহেদী একাই নেন চার উইকেট। স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মো: সাইফউদ্দিন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি ও মোসাদ্দেক হোসেন সৈকত।

রোববারই মাঠে গড়ায় প্রিমিয়ার লিগ। শের-ই-বাংলা স্টেডিয়ামের আসরের উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করেন মুশফিক। আবাহনীর জার্সিতে প্রথমবার নেমেই খেলেন ১২৪ বলে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস।

সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকে আবাহনী। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। তিনে নামা মুশফিক লড়াই করেন একাই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পেয়ে যায় ২৮৯ রানের বড় সংগ্রহ।

একে একে নাজমুল হোসেন শান্ত (১৫), আমিনুল ইসলাম বিপ্লব (১৪), আফিফ হোসেন ধ্রুব (৩) সাজঘরে ফিরলে আবাহনীর স্কোর হয়ে যায় ৬৭/৫। তবে ধ্বংসস্তুপ থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যান অধিনায়ক মুশফিক। মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ১৬০ রানের জুটি গড়েন।

Reneta

৪ ছক্কা ও ১১ চারে মুশফিক ১২৭ রানের ইনিংস খেলে মুশফিক যখন আউট হন ততক্ষণে আবাহনী চলে যায় মজবুত অবস্থানে। ৭৪ বলে ৬১ রানের কার্যকরী ইনিংস খেলেন মোসাদ্দেক।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সাইফউদ্দিন ও তাইজুল। অষ্টম উইকেট জুটিতে শেষ ২৮ বলে তারা অবিচ্ছিন্ন থেকে তোলেন ৫৭ রান। সাইফউদ্দিন ১৫ বলে ৫ ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন। তাইজুল একটি করে ছয়-চারে ১৪ বলে ১৭ রান করে থাকেন অপরাজিত।

পারটেক্স পেসার জয়নুল ইসলাম নেন তিনটি উইকেট। তাসামুল হক দুটি, রনি হোসেন ও শাহবাজ চৌহান নেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী লিমিটেডঢাকা প্রিমিয়ার লিগ-২০২০মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রেমিটেন্সে ৫% প্রণোদনা ও প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা দাবি সৌদি ব্যবসায়ীদের

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT