চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের মোহামেডানের মুখোমুখি কায়েসের ব্রাদার্স

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৯:১৪ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৬
স্পোর্টস
A A

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় ম্যাচ ডেতে রোববার মাঠে নামছে মুশফিকুর রহিমের মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রতিপক্ষ ইমরুল কায়েসের ব্রাদার্স ইউনিয়ন। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে মোহামেডানকে নিয়ে লিগে ভালো অবস্থানে থাকতে চান মুশফিক। আর সমানে সমানে লড়াইয়ের কথা বলেছেন ইমরুল কায়েস।

ঢাকা লিগে মোহামেডান সবশেষ চ্যাম্পিয়ন হয়েছিলো ২০০৯-১০ মৌসুমে। গত আসরে লিগ শেষ হয়েছিলো পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে। এবার অবশ্য ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দল গড়ার প্রাথমিক পরীক্ষায় আপাততঃ ব্যালান্সড সাইড সাদাকালোরা। দল যেমনই হোক আইকন ও অধিনায়ক মুশফিকুর রহিম মোহামেডানকে নিতে চান অনেক দূর।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, দলের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে অনেক ভাল দল গড়েছে মোহামেডান। আমাদের দলে জাতীয় দলের বেশ কয়েকজন বোলার ও ব্যাটসম্যান রয়েছে। সব মিলিয়ে মাঠে নিজেদের সেরাটা দিলে টুর্নামেন্টে ভাল করবে মোহামেডান।

মুশফিকও জানেন ৭ বছরের ট্রফি খরা কাটাতে সামনে থেকে লড়তে হবে তাকেই। মুশফিকুর রহিম আরও বলেন, দলের অধিনায়ক ও জাতীয় দলের খেলোয়াড় হিসেবে সব সময়ই নিজেকে উজাড় করে খেলি।এবারো দলের জন্য সামনে থেকে নেতৃত্ব দিব।

মুশফিকের দলের মতো অভিজ্ঞতার সঙ্গে তারণ্যের ছোঁয়া আছে ব্রাদার্সের টিমেও। জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস তাদের আইকন। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া ওপেনার নাফিস ইকবাল এবং শাহরিয়ার নাফিসতো আছেনই, জাতীয় দলে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করা টপ অর্ডার ব্যাটসম্যান তুষার ইমরানও রয়েছেন ব্রাদার্সের প্রিমিয়ার লিগ স্কোয়াডে।

বিদেশী কোটায় জিম্বাবুইয়ান টপ অর্ডার সিন উইলিয়ামসকে পেলে ব্রাদার্সের শক্তি আরেকটু ব্যালান্সড হবে বলে মনে করেন ইমরুল কায়েস।

Reneta

ব্রাদার্স ইউনিয়নের আইকন খেলোয়াড় ইমরুল কায়েস বলেন, পিচ ও কন্ডিশন মিলিয়ে আমরা ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব। যেহেতু আমাদের প্রথম ম্যাচ মাঠে ভাল খেললে আমাদের পক্ষে ফলাফল আসবে।

মোহামেডান-ব্রাদার্সের বিগ ম্যাচের সঙ্গে প্রিমিয়ার লিগে আরও দুটি ম্যাচ রয়েছে রোববার। ফতুল্লার খান সাহেব ওসমান আলি ক্রিকেট স্টেডিয়ামে নামবে মাহমুদুল্লাহ রিয়াদের শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও কলাবাগান ক্রিকেট একাডেমি।

আর সাভারের বিকেএসপি গ্রাউন্ডে মুখোমুখি হবে সৌম্য সরকারের লিজেন্ডস অফ রূগগঞ্জ এবং এনামুল বিজয়, মুমিনুল হকদের ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

মিরপুরের হোম অফ ক্রিকেটের মতো ফতুল্লা আর সাভারের ম্যাচগুলোও শুরু সকাল সাড়ে ৯টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগব্রাদার্স ইউনিয়নমোহামেডান স্পোর্টিং ক্লাব
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT