চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের ব্যাটে জিতল রূপগঞ্জ, সানির বোলিংয়ে দোলেশ্বর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বিকেএসপি থেকে: পাশাপাশি দুটি মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে নেমেছিল বড় দুটি দল, কাগজে-কলমে ছোট দলের তকমা পাওয়া দুই প্রতিপক্ষের বিপক্ষে। দুই ম্যাচেই প্রত্যাশিত জয় পেয়েছে বড় দলই। বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মুশফিকুর রহিমের অনবদ্য ৭৫ রানে ৪ উইকেটে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর ৩ নম্বর মাঠে আরাফাত সানির ৫ উইকেটে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭৮ রানের জয় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের।

সহজ লক্ষ্যে নেমে শুরুতে কিছুটা চাপেই পড়েছিল রূপগঞ্জ। ব্রাদার্সের ছুঁড়ে দেয়া ২০৭ রান তাড়া করতে যেয়ে ১৪১ তুলতেই ৫ উইকেট হারায় মুশফিকরা। মাশরাফির সঙ্গে রূপগঞ্জ অধিনায়কের ২৭ রানের জুটিতে সেই চাপ কিছুটা কমে আসে। রান আউটে ১৭ রানে ফেরেন মাশরাফি।

এরপর মোশাররফ হোসেন রুবেলকে নিয়ে ৪৬.১ ওভারে রূপগঞ্জকে জয়ের বন্দরে নোঙর করান মুশফিক। ৭৫ রানে অপরাজিত থাকেন এই ডানহাতি ব্যাটসম্যান। রুবেল অপরাজিত ১৯ রানে। ১০৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ইনিংস সাজিয়ে ম্যাচ সেরা মুশফিক।

নিহাদুজ্জামান ও অভিষেক নায়ার নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন ইফতেখার সাজ্জাদ।

এর আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রান তোলে ব্রাদার্স। সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক মাইশুকুর রহমান। রূপগঞ্জের পেসার মোহাম্মদ শরিফ ৩টি ও ২টি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা এবং আসিফ হাসান।

বিকেএসপির অন্য মাঠে পারটেক্সের বিপক্ষে আব্দুল মজিদ (৭৭) ও মার্শাল আইয়ুবের (৬৩) ফিফটিতে ২৮৭ রানের লড়াকু পুঁজি পায় দোলেশ্বর। গোলাম কবির ৩টি, হাফিজ আল হাসান ও শাহনুর রহমান নেন ২টি করে উইকেট।

Reneta

জবাব দিতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৯ রানের বেশি তুলতে পারেনি পারটেক্স। ভারতীয় যশপাল সিং করেন সর্বোচ্চ ৭৪ রান।

আরাফাত সানি দখলে যায় ৫ উইকেট। ১০ ওভারে মাত্র ৩৩ রান খরচায় এই সাফল্য পান বাঁহাতি স্পিনার। তিনটি মেডেন ওভারও ছিল তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT