চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের ‘প্রিয়’ প্রতিপক্ষই যখন ভারত

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১১:২১ পূর্বাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

টেস্টে তিন হাজার রান পেরিয়ে গেছেন। হায়দরাবাদে খেলছেন সাদা পোশাকে ক্যারিয়ারের ৫২তম ম্যাচ। রান তোলার গড় ৩৩-এর ঘরে। কিন্তু ভারতকে পেলে যেনো অন্যভাবে জ্বলে ওঠেন মুশফিকুর রহিম। প্রিয় এই প্রতিপক্ষের বিপক্ষে টেস্টে তার গড়টাও তাই অন্যসব প্রতিপক্ষের চেয়ে ভালো। রোববার দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে সেটারই ধারাবাহিকতা ধরে রাখলেন টাইগার অধিনায়ক।

মুশফিক যে মাপের ব্যাটসম্যান সেটা বোঝাতে ক্যারিয়ার পরিসংখ্যানে রান তোলার গড়ের ঘরটি মোটেই যথেষ্ট নয়! বাংলাদেশের মিডল অর্ডার সামলাতে তিনি কিভাবে আত্মনিবেদন করে যাচ্ছেন সেটার বেশিরভাগটাই পরিসংখ্যানে লেখা থাকে না। যা লেখা থাকে সেটি তাই মুশফিককে বুঝতে যথেষ্টও নয়।

এই যেমন ভারতের বিপক্ষে আগের পাঁচ ইনিংসে প্রায় ৪৭ গড়ে রান তুলেছেন। সেটি কেবল টেস্টের সব প্রতিপক্ষের চেয়ে ভারতের বিপক্ষে সেরাটাই বোঝাবে। রাজীব গান্ধী স্টেডিয়ামে দুর্দান্ত যে সেঞ্চুরিটি করলেন সেটি সম্পর্কে জানতেও এক সময় পরিসংখ্যানের দ্বারস্থই হতে হবে। যেখানে লেখা থাকবে না বিপদের সময় নেমে কতটা বুকচিতিয়ে লড়েছেন। শেষ পর্যন্ত ১২৭ রানে থেমেছেন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফেরার সময়। উমেশ যাদবের বলে ফ্লিক করে এসেছে ২৩৪ বলের শতকটি। ভারতের বিপক্ষে ৬ ইনিংসে তার গড়টা এখন ৬২.৮০!

ভারতের বিপক্ষে মুশফিকের এটি দ্বিতীয় সেঞ্চুরি। সবমিলিয়ে টেস্টে পঞ্চম। দেশটির বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে আর কারো দুটি সেঞ্চুরি নেই। কোহলির দলের বিপক্ষে মুশফিকের আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১০১ রানের। অন্যদিকে টেস্টে বাংলাদেশিদের মধ্যে সেঞ্চুরিতে আশরাফুল (৬) ও তামিম ইকবালই (৮) এখন কেবল তার থেকে এগিয়ে থাকলেন।

মুশফিকের পাঁচটি সেঞ্চুরিতে অন্য একটি ভিন্নতাও থাকছে। তার ম্যাজিক ফিগারগুলি পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে। ভারতের বিপক্ষেই ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটি করেছিলেন চট্টগ্রামে। পরে বাংলাদেশকে প্রথম ডাবল সেঞ্চুরি এনে দিয়েছিলেন শ্রীলঙ্কায়। তৃতীয় শতকটি ওয়েস্ট ইন্ডিজে। আর হায়দরাবাদের আগে ওয়েলিংটনে এসেছিল ১৫৯ রানের দুর্দান্ত ইনিংসটি।

ওয়েলিংটনের পর হায়দরাবাদ। টানা দুই টেস্টে শতক। তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মুশফিকও এখন অনন্য এই উচ্চতায়। আগের দুইজন তামিম ইকবাল ও মুমিনুল হক। তামিম ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে এবং ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই টেস্টে সেঞ্চুরি করেছিলন। মুমিনুল ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন।

Reneta

অবশ্য ভারতের বিপক্ষে বাংলাদেশিদের মধ্যে সেরা ইনিংসটি এখনো মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০৪ সালের ডিসেম্বরে চট্টগ্রাম টেস্টে অপরাজিত ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন অ্যাশ। এরপর ২০১০ সালে ঢাকা টেস্টে তামিমের ব্যাট থেকে এসেছিল ১৫১ রানের দুর্দান্ত একটি ইনিংস। তিনে থাকা আমিনুল ইসলাম বুলবুলের ইনিংসটি আবার অনেক কারণে তাৎপর্যপূর্ণ। ২০০০ সালের নভেম্বরে ঢাকায় আমিনুলের অভিষেক টেস্ট সেঞ্চুরিটি ছিল বাংলাদেশেরই টেস্ট অভিষেক ম্যাচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT