চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের কীর্তিতে বাংলাদেশের রঙিন দিন

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:০৫ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
শূন্য আকাশে চেয়ে তৃপ্তির শিহরণ

শূন্য আকাশে চেয়ে তৃপ্তির শিহরণ

জিম্বাবুয়ের বিপক্ষে চারশ ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করা বাংলাদেশ কাটিয়েছে ঝলমলে একটি দিন। মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিতে স্বাগতিকরা পেয়েছে প্রত্যাশার চাইতেও বড় পুঁজি। ব্যাট হাতে তার পারফরম্যান্সের দ্যুতিতে সাদা পোশাকে বাংলাদেশ রঙিন করে নিয়েছে ঢাকা টেস্টের আরেকটি দিন।

৭ উইকেট হারিয়ে ৫২২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারী জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২৮ রান।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-৫২২/৭(ইনিংস ঘোষণা), জিম্বাবুয়ে-২৮/১ (দ্বিতীয় দিন শেষে)

পড়ন্ত বিকেলে তাইজুল ইসলামের বলে সাজঘরে ফিরেছেন হ্যামিল্টন মাসাকাদজা। স্লিপে দাঁড়ানো মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দেয়ার আগে জিম্বাবুয়ে অধিনায়ক করেন ১৪ রান।

মুমিনুল হকের ১৬১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ প্রথম দিন শেষ করে ৫ উইকেটে ৩০৩ জমা করে। দ্বিতীয় দিনে উইকেট পড়েছে মাত্র দুটি। যোগ হয়েছে ২১৯ রান। মুশফিক ও মেহেদী হাসান মিরাজের অষ্টম উইকেট ‍জুটিতে অবিচ্ছিন্ন থাকেন ১৪৪ রান তুলে।

অষ্টম উইকেটে এটিই বাংলাদেশের সেরা জুটি। ২০১০ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে নাঈম ইসলামের সঙ্গে মুশফিকের ১১৩ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ। ইনিংস ঘোষণার আগে মুশফিক ২১৯ ও মিরাজ ৬৮ রানে অপরাজিত থাকেন।

Reneta

মিরপুরের সকাল ছিল রৌদ্রজ্জ্বল। মুশফিকের ব্যাটের ঝলকানিতে সেটি হয়ে ওঠে আরও ঝলমলে। টেস্ট ইতিহাসের প্রথম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে গড়েন দুটি ডাবল সেঞ্চুরির কীর্তি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিটি ছিল মুশফিকেরই, ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে। দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল ছুঁলেন এ ডানহাতি ব্যাটসম্যান। মিরপুরে দেশের হয়ে প্রথম ডাবল করা ব্যাটসম্যানও মুশফিক।

মুশফিক ব্যাটিংয়ে নেমেছিলেন প্রথম দিনের সকালে যখন ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। জিম্বাবুয়ে বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই করে বাংলাদেশের ইনিংস নিয়ে যান অনন্য উচ্চতায়। ৬ বছর পর মিরপুরে পাঁচশ ছাড়ায় বাংলাদেশের ইনিংস।

সবশেষ ২০১২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারশ পেরিয়েছিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে টাইগাররা করেছিল ৫৫৬ রান। মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ সেটি।

আগের দিনের ১১১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা মুশফিক ডাবল সেঞ্চুরি তুলে নেন চা-বিরতির পরপরই। তার ২১৯ রানের ইনিংসে ছিল ১৮টি চার ও একটি ছক্কা। খেলেন ৪২১ বল।

গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪১৭ বল খেলে ১৯০ রানে আউট হন আশরাফুল। বল মোকাবেলায় আশরাফুলকে ছাড়িয়ে যান মুশফিক।

রোববার ম্যাচের প্রথম দিন ১৬১ রান করে আউট হওয়া মুমিনুল হক জানিয়েছিলেন এই উইকেটে ব্যাটিং করা কঠিন। থিতু হওয়া ব্যাটসম্যানও হঠাৎ করে এখানে আউট হয়ে যেতে পারেন। সেই ২২ গজে মুশফিক ৫৬৪ মিনিট কাটিয়ে করেছেন ডাবল সেঞ্চুরিটি।

সকালে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৬ করে ফিরে গেলে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। কাইল জারভিসের বলে অযথাই খোঁচা দিয়ে অধিনায়ক ফেরেন সাজঘরে। একই বোলারকে উইকেট দেন আরিফুল হক (৪)।

পরে আর উইকেট হারাতে হয়নি মুশফিক-মিরাজের দৃঢ়তায়। বাংলাদেশের ইনিংসে জারভিস একাই নেন পাঁচ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন চাতারা ও ত্রিপানো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিরাজমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬

মধ্যে ৮ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT