চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুর্শিদা-ঝলকে দলীয় সংগ্রহের রেকর্ড বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে ক্রিকেটে দলীয় সংগ্রহের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশের মেয়েরা। প্রথমবার আড়াইশ রানের পুঁজি পেল নিগার সুলতানা জ্যোতির দল। সাউথ আফ্রিকা সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির আশা জাগিয়ে মুর্শিদা খাতুন অপরাজিত থাকেন ৯১ রানে। শামীমা সুলতানা ও ফারজানা হকের ৬৬ রানের ওপেনিং জুটির পর বাঁহাতি ব্যাটার মুর্শিদা শেষ পর্যন্ত টানেন দলকে। ১০০ বলের ইনিংসে মারেন ১২টি চার।

প্রোটিয়া মেয়েদের বিপক্ষে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে টিম টাইগ্রেস তোলে ২৫০ রান। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২৩৪, হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে।। গত বছরের মার্চে নিউজিল্যান্ডের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ ছিল সেটি।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচণা পায় বাংলাদেশ। শামীমা ৪৮ বলে ৩৪ রান করে ফিরলে ভাঙে পঞ্চাশোর্ধ্ব জুটি। ১৫তম ওভারে মুর্শিদা নেমে পুরো ৫০ ওভার খেলেন। ফারজানা ৭৬ বলে ৩৫ রান করে আউট হন। অধিনায়ক নিগার ৪৮ বলে ৩৮ রান করেন।

স্বর্ণা আক্তার ২৮ বলে ২৭ রান করে ফিনিশিং করে আসেন। মুর্শিদার সঙ্গে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে এনে দেন লড়াকু পুঁজি। মি.এক্সট্রা থেকে আসে ২৫ রান। যার মধ্যে ২৪টি ওয়াইড, একটি লেগবাই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে সিরিজনারী ক্রিকেটবাংলাদেশ-সাউথ আফ্রিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT