গুপ্তচরবৃত্তির মামলায় মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই মামলায় আরো ৩ সাংবাদিকসহ মুরসির ৬ সহযোগীকে মৃত্যুদণ্ড দিয়েছে কায়রোর একটি আদালত।
মুরসি ও তার সহযোগিদের বিরুদ্ধে অভিযোগ তারা কাতারের গোয়েন্দা সংস্থার কাছে মিশরের স্পর্শকাতর তথ্য পাচার করেছেন।
এর আগে আরো তিনটি মামলায় সাজা দেয়া হয় মুরসিকে। হুসনি মুবারক বিরোধী আন্দোলনের সময় জেল ভেঙে পলায়নের মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় মুরসিকে। এছাড়া প্যালেস্টাইনের জঙ্গিগোষ্ঠি হামাসের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগসহ আরো একটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
২০১২ সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি। এক বছর পরই তাকে ক্ষমতাচ্যুত করে আটক করে দেশটির সামরিক বাহিনী।







