চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই হামলার মূলহোতা হাফিজের ৫ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড ও অর্থ যোগান দেয়ার অপরাধে নিষদ্ধ সংগঠন লস্কর-এ- তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত।

বুধবার এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

২০০৮ সালে মুম্বাই হামলায় ১৬৬ জনের মৃত্যু হয়। ওই হামলার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী সংগঠন হিসেবে হাফিজ সাইদের লস্কর-এ- তৈয়বা এবং জামাত-উদ-দাওয়াকে নিষিদ্ধ ঘোষণা করে।

Banglabid

জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা এবং জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাইদের বিরুদ্ধে পাকিস্তানে ২৩টি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিষয়ে ভারতে মামলা থাকলেও পাকিস্তানে সে অবাধে ঘুরে বেড়াতে পারে এবং ভারতবিরোধী সভা করতে পারে বলে অভিযোগ করা হয়।

অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তানের পাঞ্জাবের কাউন্টার টেরোরিজম বিভাগ মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মে অর্থ যোগানের দায়ে হাফিজ সাইদের বিরুদ্ধে প্রথম মামলা করে।

Reneta

২০১৯ সালের জুলাই মাসে লাহোর সন্ত্রাস দমন আদালতে হাজিরা দেয়ার উদ্দেশে লাহোর থেকে গুজরানওয়ালা যাওয়ার পথে পাকিস্তানের পাঞ্জাব পুলিশের সন্ত্রাস দমন বিভাগের (সিটিডি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সেখান থেকে আদালতে নিয়ে গেলে আদালত তাকে লাহোরের উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগারে পাঠান।এরপর আজকে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিল দেশটির ওই আদালত।

এর আগে ২০১৭ সালে হাফিজ সাইদ এবং তার চার সহযোগীকে সন্ত্রাসবাদ আইনে পাকিস্তান সরকার আটক করেছিল। কিন্তু প্রায় ১১ মাস পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাজামাত-উদ-দাওয়ামুম্বাই হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘উচ্ছৃঙ্খল’ ভারতীয় যুবাদের কঠিন শাস্তি চান আজহার-কপিল

পরবর্তী

গানেই জীবন, গানেই যাপন

পরবর্তী

গানেই জীবন, গানেই যাপন

চীনে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে টাকার কোনো অভাব নেইঃ অর্থমন্ত্রী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT