বিনোদন

মুম্বাই ফিরেই পার্টি দিলেন প্রিয়াংকা

মুম্বাই ফিরেই পার্টি দিলেন প্রিয়াংকা

September 25, 2015: Priyanka Chopra at ‘Good Morning America’ in New York City promoting her new ABC series ‘Quantico’.
Mandatory Credit:Roger Wong/INFphoto.com Ref.:infusny-146

ভারতে ফিরেই বন্ধু এবং কাছের মানুষদের নিয়ে পার্টির আয়োজন করলেন প্রিয়াংকা চোপড়া।

হলিউড মুভি ‘বেওয়াচ’-এ কাজের জন্য টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে পশ্চিমা বিশ্বে পরিচিতি প্রিয়াংকাকে বেশ অনেক দিন দেশের বাইরে অবস্থান করতে হচ্ছিল। এ কারণে এবারের হোলি উৎসবেও তিনি মুম্বাইয়ে ছিলেন না।

কিন্তু এরইমধ্যে ঘটে গেছে নানা ঘটনা। এবারের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এ প্রিয়াংকার মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’ তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে যা নিয়ে বেশ উচ্ছসিত ছিলেন তিনি। পুরস্কার জিতে উচ্ছসিত প্রিয়াংকা তখনই ঘোষণা দেন, আর দেরি নয়– বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে তিনি আসছেন মুম্বাইয়ে আসছেন।

মুম্বাই ফিরেই তিনি পার্টির আয়োজন করে বসলেন। সোমবার রাতে তার প্রাইভেট ডিনার পার্টিতে যোগ দেন আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, করণ জোহর, মনীষ মালহোত্রা, পুনিত মালহোত্রা। প্রিয়াংকার মা মাধু চোপড়াও ছিলেন পার্টিতে।

মনীষ মালহোত্রা তার ইন্সটাগ্রাম পেজে পার্টির কিছু মুহূর্ত শেয়ার করেন।

প্রিয়াংকা চোপড়ার হলিউড মুভি ‘বেওয়াচ’ মুক্তি পাবে আগামী মে মাসে। এছাড়া ‘কল্পনা চাওলার’ বায়োপিকেও তিনি অভিনয় করবেন বলেও শোনা যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া

পার্টির কিছু মুহূর্ত
পার্টির কিছু মুহূর্ত
বিষয়:প্রিয়াংকা চোপড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…