চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই না ফিরতে সাংসদের হুমকি, কঙ্গনার পাল্টা জবাব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

শনিবার এক সাক্ষাৎকারে কঙ্গনার প্রতি ক্ষোভ প্রকাশ করতে গিয়ে সাংসদ সঞ্জয় রাউত (শিবসেনা) কুরুচিকর মন্তব্য করেছেন। টুইটারে কঙ্গনা একটি ভিডিও আপলোড করে কড়া জবাব দিয়েছেন। কঙ্গনার মতে, আপত্তিকর মন্তব্য করে সঞ্জয় রাউত নিজের মানসিকতার পরিচয় দিয়েছেন।

ভিডিওতে কঙ্গনা বলেন, “সঞ্জয় রাউত জি, আপনি আমাকে ‘হারামখোর মেয়ে’ বলেছেন, আপনি আমাকে হেনস্তা করলেন। আপনি একজন সরকারি কর্মকর্তা আপনি হয়তো জানেন এই দেশে কতো নারী ধর্ষণের শিকার হয়, নিগ্রহের শিকার হয়, অপমানিত হয়, নির্যাতিত হয়। প্রতিদিন নয়, প্রতি ঘণ্টায় ঘটে এসব ঘটনা। আপনি জানেন এসবের জন্য কে দায়ী? আপনার মতো মানসিকতার মানুষেরা।’

তিনি আরও বলেন, ‘এই দেশের মেয়েরা আপনাকে ক্ষমা করবে না। আমির খান যখন বলেছিলেন তিনি এ দেশে থাকতে ভয় পাচ্ছেন, কেউ তাকে কটু মন্তব্য করেননি। নাসিরুদ্দিন শাহ যখন এই ব্যাপারে কথা বলেছেন, কেউ তাকে হেনস্থা করেননি। আমি অতীতের অনেক সাক্ষাৎকারে মুম্বাই পুলিশের প্রশংসা করেছি। কিন্তু গত কয়েকটি ঘটনার কারণে সমালোচনা করেছি। এটা আমার বাক স্বাধীনতা।’

‘সঞ্জয় জি, আমি আপনার এবং আপনার চিন্তাধারার নিন্দা করছি। আপনি মহারাষ্ট্র নন। আপনি বলতে পারেননা যে আমি মহারাষ্ট্রকে অপমান করছি। আপনারা আমাকে হুমকি দিচ্ছেন। তবুও আমি মুম্বাই আসবো ৯ সেপ্টেম্বর। দেখা হবে। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।’

মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা এবং মুম্বাই পুলিশের নিন্দা করায় কঙ্গনাকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে সঞ্জয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, কঙ্গনাকে মুম্বাই ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। কঙ্গনাকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দিয়া মির্জা প্রতিবাদ জানিয়েছেন। তিনি টুইট করে লিখেছেন, সঞ্জয় রাউতের কঙ্গনার কাছে ক্ষমা চাওয়া উচিত।

এক গণমাধ্যমে সঞ্জয় রাউত জানিয়েছেন, কঙ্গনা যদি মহারাষ্ট্রের কাছে ক্ষমা চান, তা হলে তিনিও ক্ষমা চাওয়ার কথা ভেবে দেখবেন। -কইমই

संजय जी मुझे अभिव्यक्ति की पूरी आज़ादी है
मुझे अपने देश में कहीं भी जाने की आज़ादी है ।
मैं आज़ाद हूँ । pic.twitter.com/773n8XDESI

— Kangana Ranaut (@KanganaTeam) September 6, 2020

Reneta

Jui  Banner Campaign
ট্যাগ: কঙ্গনামহারাষ্ট্রমুম্বাইশিবসেনাসঞ্জয় রাউতসুশান্ত সিং রাজপুত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে কাজ করছে ‘সেলফি ক্লাব’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["বিনোদন"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2020/09/923478-kangana-ranaut-sanjay-raut-daughters.jpg","width":1200,"height":675},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}