চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই ও জয়পুরের চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর এবার ভারতের দুই চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’।

চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’-এর ক্রিয়েটিভ প্রডিউসার ও নির্মাতা আবু শাহেদ ইমন।

গেল অক্টোবরে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’র। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির প্রথম প্রদর্শনীতেই মন জয় করে নিয়েছে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের। আর এবার ভারতের মুম্বাই ও জয়পুরে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে আলোচিত ‘ইতি, তোমারই ঢাকা’।

১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১৮ জানুয়ারি থেকে। উৎসবটি চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। আর এই চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ১১ নির্মাতার ছবি ‘ইতি, তোমারই ঢাকা’।

তার আগে চলতি মাসে মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য থার্ড আই ১৭তম এশিয়ান ফিল্ম ফেস্টিভালেও দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’। ১৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্রের এই উৎসব। সাত দিনব্যাপী এই উৎসবের ৬ষ্ঠ দিন ‘স্পেক্ট্রাম এশিয়া’ বিভাগে দেখানো হবে ছবিটি।

ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবন যাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ এবং সেই সাথে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও ফুটে উঠে ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটিতে। যে ১১ জন নির্মাণ করেছেন ছবিটি তারা হলেন, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ সাওকী, তামিন নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীতানভীরতামিন নূরমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ সাওকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উৎসব ও সিওটিআরআই-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ১৫, ২০২৬

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বছরে বিবিসির টিভি লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্যের ৫ লাখের বেশি পরিবার

জুলাই ১৫, ২০২৬

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT