আন্তর্জাতিক

মুম্বাইয়ে ৩ শতাংশ বিবাহবিচ্ছেদের কারণ যানজট

দাবি মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের স্ত্রী অমৃতা ফড়ণবীসের

মুম্বাইয়ে যানজটের কারণে বিবাহবিচ্ছেদের ঘটনা বৃদ্ধি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুম্বাইয়ে যানজটের কারণে বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের মুম্বইয়ে মারাত্মক যানজটের কারণে অন্তত ৩ শতাংশ বিবাহবিচ্ছেদ ঘটছে বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের স্ত্রী অমৃতা ফড়ণবীস।

তার দাবি, যানজট দেশটির বাণিজ্যিক রাজধানীতে বিচ্ছেদের প্রবণতা বাড়াচ্ছে।

অমৃতার বরাতে এনডিটিভি জানিয়েছেন: বাইরে বের হলেই রাস্তায় গর্ত, যানজটসহ বেশ কিছু সমস্যা দেখতে পাই। যানজটের কারণে মুম্বাইয়ের নাগরিকরা তাঁদের পরিবারকে সময় দিতে পারেন না। এ কারণে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হয়।

আনন্দ বাজার অনলাইন প্রতিবেদনে অমৃতার সূত্রে বলা হয়েছে : ভুলে যান আমি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। একজন সাধারণ মহিলা হিসেবে এটাই আমার অভিজ্ঞতা।

অমৃতার ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুঢ়ে রাজনৈতির বিতর্ক শুরু হয়েছে। শিবসেনার রাজ্যসভা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী এ প্রসঙ্গে টুইট বার্তায় লিখেছেন, ‘দিনের সেরা কুযুক্তি দেওয়ার পুরস্কার সেই মহিলা পাবেন যিনি বলেন, ৩ শতাংশ মুম্বইবাসী রাস্তায় যানজটের কারণে বিবাহবিচ্ছেদ করছেন! বিচ্ছেদে মনোনিবেশ না করে বরং একটু ছুটি নিন। বেঙ্গালুরুবাসী এমন খবর পড়বেন না। আপনাদের দাম্পত্যের পক্ষে মারাত্মক হতে পারে।’

বিষয়:বিবাহ বিচ্ছেদ মুম্বাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…