চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইয়ের দিকে প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ০৩, জুন ২০২০
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

আরব সাগর পেরিয়ে ভারতের উপকূলীয় শহর মুম্বাইয়ের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ।ইতোমধ্যে ভারতের বাণিজ্যিক রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন বলছে, ১২৯ বছরে এই প্রথম মুম্বাইয়ে কোনো বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানতে যাচ্ছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের অধ্যাপক অ্যাডাম সোবেল বলেন, ‘২ কোটি বাসিন্দার মুম্বাই শহর ১৮৯১ সালের পর আর কোনো ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়নি।’

তবে এরই মধ্যে কয়েক হাজারের মতো মানুষকে সরিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। তবে এ ঘূর্ণিঝড়ের ধাক্কায় অন্যান্য ক্ষয়ক্ষতির পাশাপাশি মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ভূমিধসের আশঙ্কা রয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানায়, মুম্বাই থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও সুরাট থেকে ৯২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে নিসর্গ। ধীরে ধীরে এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে সাইক্লোনে রূপ নিচ্ছে।

বুধবার সন্ধ্যায়, সমুদ্র উপকূল হানা দিতে পারে নির্সগ। সেসময় বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১১৫ থেকে ১২৫ কিলোমিটার হতে পারে।নিসর্গ ২১৫ কিলোমিটার বেগে মুম্বাইতে আঘাত হানতে পারে।

এর প্রভাবে ভারতের গোয়া, মহারাষ্ট্র, গুজরাট ও কেরালায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Reneta

করোনাভাইরাস মহামারির মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ঘূর্ণিঝড় মোকাবিলা করতে যাচ্ছে ভারত।

এর আগে, গত ২০ মে ভারতের পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে সুপার সাইক্লোন আম্পান। ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি পশ্চিমবঙ্গের বাসিন্দারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড় নিসর্গমুম্বাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT