ক্রিকেট

মুমিনুলের লড়াই, সিরাজের অবিশ্বাস্য ক্যাচ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করছে, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভালো ইনিংসের আশা জাগিয়ে সাজঘরে ফিরে গেছেন লিটন দাস। মোহাম্মদ সিরাজের শিকার হওয়ার আগে করেছেন ১৩ রান। যার মধ্যে তিনটাই বাউন্ডারি। মুমিনুল হকের সঙ্গে জুটি বাঁধেন সাকিব আল হাসান। বাউন্ডারি লাইনে মোহাম্মদ সিরাজের অবিশ্বাস্য ক্যাচে ফিরে গেছেন এ বাঁহাতি। অশ্বিনকে উইকেট দিয়ে ফিরেছেন ৯ রান করে।

মুমিনুলের ফিফটিতে দেড়শ পেরিয়েছে বাংলাদেশ। ৫৯ ওভারে সংগ্রহ ৬ উইকেটে ১৭৭ রান। মুমিনুল ৮২ রানে অপরাজিত।

জাসপ্রিত বুমরার আগের বলেই বোল্ড হতে পারতেন মুশফিকুর রহিম। ব্যাটের কানা ছুঁয়ে লেগ স্টাম্পের পাশঘেঁষে বল যায় সীমানার বাইরে। পরের বলটি আউটসুইং ভেবে বিভ্রান্ত হন মি. ডিপেন্ডেবল। ছাড়তে গিয়ে অফস্টাম্প উড়ে গেল মুশফিকের।

চতুর্থ দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। ৩২ বলে ২টি চারে ১১ রান করেন ফেরেন মুশফিক। ১১২ রানে কানপুর টেস্টে চতুর্থ উইকেট হারায় সফরকারীরা।

৩ উইকেটে ১০৭ রান নিয়ে শুরু করে বাংলাদেশ। বৃষ্টি ও ভেজা মাঠের কারণে আগের দুই দিন খেলাই হয়নি। প্রথম দিন হয় ৩৫ ওভার। অনেক অপেক্ষার পর মাঠে গড়ায় খেলা। ভারতীয় বোলারদের নিখুঁত লাইন-লেন্থের সামনে সংগ্রাম করতে হচ্ছে ব্যাটারদের

বিষয়:কানপুর টেস্টবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…