চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুমিনুলের বিধ্বংসী সেঞ্চুরি, নাসিরের ফিফটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
১৫২ রানের ইনিংস খেলে ফিরছেন মুমিনুল

১৫২ রানের ইনিংস খেলে ফিরছেন মুমিনুল

বিকেএসপি থেকে: প্রিমিয়ার লিগ মানেই মুমিনুল হকের ব্যাটে রানের ফোয়ারা। চলতি লিগে ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেলে ফেললেন চতুর্থ রাউন্ডেই। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই ব্যাটসম্যান বুধবার খেলেছেন ১৫২ রানের বিধ্বংসী এক ইনিংস। তার সঙ্গে বড় জুটি গড়া নাসির হোসেন ফিরেছেন ফিফটি করে।

বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরের বোলারদের একের পর এক বাউন্ডারি মেরে শুরু থেকেই চাপে রাখেন মুমিনুল। দেড়শ পেরোনো ইনিংসটি খেলতে বাঁহাতি তারকা খরচ করেন মাত্র ১২০ বল। ১৬টি চার ও ছয়টি বিশাল ছক্কার মারে সাজানো ইনিংসটি তার।

মুমিনুল ফিফটি পূর্ণ করেন ৫৪ বলে। সেঞ্চুরি ৮৯ বলে। তারপর আরো বিধ্বংসী হয়ে ওঠেন। দ্বিতীয় পঞ্চাশ রান পেরোতে যেখানে খেলেছেন ৩৫ বল। সেখানে তৃতীয় ৫০ রান করেছেন মাত্র ২৮ বলে।

ইনিংসটাকে আরও বড় করতে পারতেন মুমিনুল। আউট হন ৪২তম ওভারের সময়। ক্লান্তির কারণে মেরে খেলতে গিয়ে মিড উেইকেটে ফরহাদ রেজার বলে আব্দুল মজিদের হাতে ধরা পড়েন।

আগের রাতে প্রচণ্ড ঝড় হওয়ায় মাঠ সকালে কিছুটা ভেজা ছিল। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে গাজী-শিবির। সেখান থেকে মুমিনুল ও নাসির ১৫৩ রানের জুটি গড়ে বড় সংগ্রহের দিকে নিয়ে যান দলকে।

৬৪ রান করে আরাফাত সানির বলে নাসির এলবিডব্লিউ হলে ভাঙে দারুন এই জুটিটি। ৭ চার ও ১ ছয়ে ৭৬ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন নাসির। তার বিদায়ের পর ভারতীয় ক্রিকেটার পারভেজ রসূলের সঙ্গে আরেকটি বড় জুটি গড়েন মুমিনুল। সেই ১০১ রানের জুটি ভাঙে মুমিনুলের বিদায়ে।

Reneta

মুমিনুলের সাজঘরে ফেরার পরও বেশ কিছুক্ষণ উিইকেটে ছিলেন পারভেজ। শেষ পর্যন্ত আউট হন ৫৩ রান করে। যেভাবে রানের চাকা এগিয়ে যাচ্ছিল শেষ দিকে গাজীর ক্রিকেটাররা সেভাবে রান তুলতে পারেনি। টেলে এন্ডারদের ব্যর্থতায় ৪৮.২ ওভারে ৩০৭ রানে অলআউট হয় গাজী।

ফরহাদ রেজা চারটি, দেলোয়ার হোসেন নেন তিনটি করে উইকেট। মোহাম্মদ এনামুল ও আরাফাত সানি নিয়েছেন একটি করে উইকেট।

পাশের চার নম্বর মাঠে রূপগঞ্জ-কলাবাগান ম্যাচটি দেরিতে শুরু হয়েছে। মাঠ ভেজা থাকায় ২৭ ওভারে নেমে এসেছে ম্যাচটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT