চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে ফিরতে একটু সময় চান অনন্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ন ০৭, মে ২০১৮
বিনোদন
A A

বহুদিন চলচ্চিত্রে নেই এক সময়ের আলোচিত প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল। বর্তমানে নিজের ব্যবসা আর ধর্ম কর্ম নিয়েই ব্যস্ত তিনি। তবে সম্প্রতি চলচ্চিত্র নির্মাণ ও অভিনয় নিয়ে ইচ্ছা প্রকাশ করেছেন ‘খোঁজ দ্য সার্চ’ ছবির এই নায়ক ও প্রযোজক। তবে ছবিটি তিনি করতে চান ‘ইসলাম ধর্ম’কে প্রাধান্য দিয়েই।

নতুন ছবি নিয়ে সম্প্রতি ঘোষণাও দিয়েছেন তিনি। তবে ছবিটি নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে জানালেন অনন্ত জলিল। এরমধ্যে চলচ্চিত্রটির নাম নিয়েও বিভ্রান্তি আছে বলে জানান তিনি।

ক’দিন আগেই নির্মাতা ও প্রযোজক ছটকু আহমেদ ঘোষণা দেন যে, অনন্ত জলিল ফের সিনেমায় আসছেন। সিনেমাটির চিত্রনাট্য লেখার দায়িত্ব পেয়েছেন তিনি। আর চলচ্চিত্রটির নাম ‘দ্বীন দ্য ডে’ বলেও জানান প্রবীন এই নির্মাতা। তবে অনন্ত জানালেন, ছবির নাম ‘দ্বীন-দ্য ডে’ নয়, বরং ছবিটির নাম ‘দিন-দ্য ডে’!

ছবির নাম ছাড়াও ছবির গল্পকারের নাম নিয়েও আছে বিভ্রান্তি। সে বিষয়টিও পরিস্কার করলেন অনন্ত। বললেন, আমরা জানি ইসলাম কখনোই সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ সর্মথন করে না। আর এই তথ্যটিই আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। অনেকেই চলচ্চিত্রের নাম নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু আমার চলচ্চিত্রের নামটি হবে ‘দিন-দ্য ডে’। কেউ কেউ মনে করছেন চলচ্চিত্রটির নাম ‘দ্বীন’। আসলে তা না।

আরেকটি বিষয় যেটি পরিস্কার হওয়া প্রয়োজন মনে করি সেটি হলো, মুফতি ওসামা ইসলাম কোনোভাবেই আমার এই সিনেমার সাথে জড়িত নন, আমি যে বলেছিলাম সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি ওসামা ইসলামের। আসলে কথাটি এভাবে বুঝাতে চেয়েছিলাম যে মুফতি উসামা ইসলামের বিভিন্ন বয়ানে আমি এটা শুনেছি ইসলাম শান্তির ধর্ম , সন্ত্রাসবাদ ইসলাম ছড়ায়না। উনার কথা থেকে আমার মাথায় আসে যে পুরা দুনিয়ার মানুষকে এটা জানানো দরকার ইসলাম শান্তির ধর্ম ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই এই কথা বোঝানোর জন্য আমি বলেছিলাম সিনেমার গল্প ভাবনা আমার ও মুফতি ওসামা ইসলামের।

তবে কবে থেকে শুরু হচ্ছে ছবিটি এমনটা বলেননি অনন্ত। জানালেন: আমার ব্যবসা ও অন্যান্য কাজের পাশাপাশি চলচ্চিত্রটির কাজ সম্পন্ন করতে একটু সময় লাগবে। তবে সময়মত চলচ্চিত্রের সকল তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করবো।

Reneta

এদিকে অনন্তর পরবর্তী ছবি ‘দিন: দ্য ডে’র চিত্রনাট্য নিয়ে কাজ করছেন জানিয়ে ছটকু আহমেদ চ্যানেল আই অনলাইনকে সম্প্রতি বলেন: এই ছবির চিত্রনাট্য ও সংলাপ আমার। আগামি নভেম্বরে শুটিং শুরু হবে। কিন্তু এখন ছবির চিত্রনাট্য লেখায় কাজ করছি। শুনেছি এই ছবির কয়েকজন ডিরেক্টর থাকতে পারেন। যখন যেদেশে শুটিং হবে সেখানকার সিনেমা সংশ্লিষ্ঠদের সহায়তা নেয়া হবে।

ইসলামকে প্রাধান্য দিয়ে ছবিটি নির্মাণ হলেও পুরোপুরি কমার্শিয়াল মোড়কে ‘দিন দ্য ডে’ নির্মাণ হবে জানিয়ে ছটকু আহমেদ বলেন, পুরোপুরি কমার্শিয়াল ধারায় ছবিটি নির্মিত হবে। নাচ, গান সবই থাকবে। ছবিতে দুইজন নায়ক থাকবে। যার একজন অনন্ত জলিল।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্ত জলিলওসামাখোঁজ দ্য সার্চছটকু আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT