মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন। শনিবার বিকালে উপজেলার কেওটখালীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীনগরের থানার ওসি সাহিদুর রহমান তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে মাওয়াগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়।
এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। লাশ উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়।







