জনপদ

মুন্সীগঞ্জে সম্রাট ঝলক হত্যাকাণ্ডে ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে হত্যাকাণ্ডের সন্দেহভাজন দুইজন গ্রেপ্তার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জে সম্রাট ঝলক হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জের পৌর কাউন্সিলর পুত্র সম্রাট ঝলক হত্যা মামলার প্রধান আসামি সহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, উপ-অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার।

সংবাদ সম্মেলনে তিনি জানান, লঞ্চঘাটের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন এর সাথে জিল্লুর গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে গত ১৩ এপ্রিল পৌরসভার লঞ্চঘাট এলাকায় দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাউন্সিলর লিটন এর ছেলে সম্রাট ঝলককে প্রকাশ্যে
ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষ জিল্লুর গ্রুপের লোকজন।

এ ঘটনায় নিহতের বাবা কাউন্সিলর লিটন বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‌্যাব। পরে প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে প্রধান আসামি জিল্লুর ও চার নম্বর আসামি সুমন গোয়ালকে গ্রেপ্তার করা হয়।

বিষয়:প্রধান আসামি র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…