মুন্সীগঞ্জের পাঁচঘরিয়াকান্দিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরো দুইজন ।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুল গ্রুপের সঙ্গে বিজয়ী কাউন্সিলর জাকির হোসেন গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সে সময় তিনজন গুলিবিদ্ধ হয়।
তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ।









