মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার বাউশিয়া পাখি পয়েন্ট সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও চালক আহত হয়েছে। নিহতরা হলেন, মো. শামীম (২৫) ও মো. ইয়ামিন (২৮) নিহত হয়।
মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লাগামী সবজি ভর্তি একটি পিকআপ সামনের যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত হয় গাড়ি চালক।
পুলিশ ফাঁড়ির ইনচার্য কামরুজ্জামান রাজ জানিয়েছেন, পিকআপটি মহাসড়কের পাশে সরিয়ে নিয়ে আটক করা হয়েছে। মহাসড়কটিতে যান চলাচল স্বাভবিক রয়েছে। লাশ দু’টি ভবেরচর ফাঁড়িতে রাখা হয়েছে।








