মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বর বৌদ্ধ বিহার খননের সময় মাটি ধসে ৪জন আহত হয়েছে।
আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ও টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর দু’জনকে ছেড়ে দেওয়া হয়।
বাকি দুজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্নতত্ত্ববিদ ও নাটেশ্বর বৌদ্ধ বিহার খনন কাজের সমন্বয়কারী সুফি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, খনন কাজের সময় মাটি ধসে ৪ শ্রমিক মাটি চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।






