মুনিয়া হত্যা মামলা: আনভীরের স্ত্রীকে আগাম জামিন দিলেন হাইকোর্ট

ঢাকার ভার্চুয়াল হাইকোর্ট ভবনের সামনে ডলফিন রক্ষার জন্য স্থাপিত প্রতীকী মূর্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগে করা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের স্ত্রীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
স্ত্রী’সহ আদালতে হাজির হয়ে আনভীর আগাম জামিন আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আনভীরের স্ত্রীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়ে আনভীরের আবেদনটি কার্যতালিকা থেকে ডিলিট করে আদেশ দেন।
আদালতে আনভীরের পক্ষে শুনানি করেন আইনজীবী ইইউসুফ হোসেন হুমায়ুন। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবু ইয়াহহিয়া দুলাল ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে গত ২৬ এপ্রিল রাতে কলেজছাত্রী মোসারাত জাহানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন মোসারাতের বড় বোন নুসরাত জাহান। এ মামলায় গত জুলাই মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত গত ১৮ আগস্ট পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন। এই আদেশে মামলা থেকে অব্যাহতি পান সায়েম সোবহান আনভীর। এরপর গত ৬ সেপ্টেম্বর মুনিয়ার বোন ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বসুন্ধরা গ্রুপের এমডি, তার স্ত্রী ও বাবা-মাসহ আট জনের বিরুদ্ধে ‘ধর্ষণের পর হত্যা’র অভিযোগের এই মামলাটি করেন। পরবর্তীতে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।






