চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিব বর্ষের টেলিফিল্ম ‘বঙ্গবন্ধু কর্নার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ন ১২, মার্চ ২০২০
বিনোদন
A A

আসছে ১৭ মার্চ পূর্ণ হতে যাচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মশতবর্ষ। এ উপলক্ষ্যে দেশব্যাপী সরকারি-বেসরকারিভাবে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে মুজিব জন্মশতবর্ষ উদযাপনে নির্মিত হচ্ছে নাটক, টেলিফিল্মসহ বিভিন্ন অনুষ্ঠান।

তারই ধারাবাহিকতায় ১৩ মার্চ (শুক্রবার) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে টেলিফিল্ম ‘বঙ্গবন্ধু কর্নার’। যে টেলিফিল্মে অভিনয় করেছেন প্রাণ রায়, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সোহেল খান, আলম সোহাগ প্রমুখ।

রানা মাসুদের রচনা ও পরিচালনায় ‘বঙ্গবন্ধু কর্নার’ টেলিছবির গল্পে দেখা যাবে: সেলিম (প্রাণ রায়) ‘বঙ্গবন্ধু কর্নার’ নামে একটি পুস্তক বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে। ব্যবসার দিক থেকে লাভবান না হতে পারলেও তাঁর লাইব্রেরিতে বসে বই পড়ার সুযোগ করে দিয়ে এলাকার তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু তথা দেশাত্মবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

ছোট বেলার বন্ধু বাদশা (মুরাদ) দীর্ঘদিন পর আমেরিকা থেকে দেশে আসার খবর পেলে সেলিম তার লেখা ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কাব্য গ্রন্থটি বাদশাকে প্রকাশ করার প্রস্তাব দেবে বলে ঠিক করে। এদিকে স্ত্রী পারুলী (মৌসুমী) ছেলের ভবিষ্যতের কথা ভেবে ওদের আমেরিকায় নিয়ে যাবার ব্যবস্থা নেবার জন্য স্বামীকে প্রভাবিত করতে থাকে। পারুলী কি শেষ পর্যন্ত আমেরিকা যেতে পারেন?

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরমান পারভেজ মুরাদচ্যানেল আইপ্রাণ রায়বঙ্গবন্ধু কর্নারমুজিব বর্ষমৌসুমী হামিদলিড বিনোদনসোহেল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাময়িক বরখাস্তকৃতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব: ইউএনওকে শোকজ

এপ্রিল ৩, ২০২৬

“ভালো পড়ালেখা করলেও জীবনে কখনো প্রথম হতে পারিনি, আজ হলাম”

এপ্রিল ৩, ২০২৬

শুরু হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া

এপ্রিল ৩, ২০২৬

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

এপ্রিল ৩, ২০২৬

ফাইনালে গোলশূন্য সমতায় বাংলাদেশ-ভারত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT