চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২০
বাংলাদেশ
A A

‘মুজিববর্ষ’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’।

সোমবার ঢাকা ম্যারাথনের আয়োজক কমিটি ঢাকা সেনানিবাস মাল্টিপারপাস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে জাতীয় বাস্তবায়ন কমিটির সহযোগিতায় ও সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধান সমন্বয়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, আয়োজক কমিটির সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোঃ সফিকুর রহমান, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মইন উদ্দিন, স্পোর্টস ভিশন লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন সাইফুর রহমান, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক এবং ট্রাষ্ট ইনোভেশন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমদ খান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সার্বিক দিক নির্দেশনায় ও উৎসাহে বাংলাদেশ সেনাবাহিনী মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে। একই সাথে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে স্পোর্টস ভিশন লিমিটেড ও ট্রাস্ট ইনোভেশন লিমিটেড ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ আয়োজনের সাথে সম্পৃক্ত রয়েছে।

আয়োজক কমিটি ঘোষণা দেন যে, এর আগে বাংলাদেশে অনেক ম্যারাথন অনুষ্ঠিত হলেও এই প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক মানের ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশি-বিদেশী খ্যাতনামা দৌড়বিদ (১৮ বৎসরের উর্ধ্বে) এই ম্যারাথনে অংশগ্রহণ করবেন। নারী ও পুরুষ দুইবিভাগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Reneta

ম্যারাথনটি আগামী ১০ জানুয়ারি সকাল ৬টা ৩০মিনিটে আর্মি স্টেডিয়াম হতে আরম্ভ হয়ে হাতিরঝিল এলাকায় শেষ হবে। ম্যারাথনটি ৩টি ক্যাটাগরিতে পরিচালনা করা হবে। ফুল ম্যারাথন-৪২.১৯৫ কিঃ মিঃ যেখানে দেশী ও বিদেশী ১০০ জন দৌড়বিদ (শুধুমাত্র ম্যারাথনে অংশগ্রহণ ও সমাপ্ত করার অভিজ্ঞতাসম্পন্ন প্রতিযোগী) অংশগ্রহণ করবেন। হাফ ম্যারাথন-২১.০৯৭ কিঃ মিঃ, এই ম্যারাথনে ১০০ জন বাংলাদেশী দৌড়বিদ যারা শুধুমাত্র পূর্বে ম্যরাথনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তারা অংশগ্রহণ করবেন।

এছাড়াও, ডিজিটাল ম্যারাথনে-‘‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’’স্লোগানকে মাথায় রেখে মোবাইল অ্যাপের এর মাধ্যমে রেজিষ্ট্রেশন করে বাংলাদেশসহ পৃথিবীর যে কোন স্থান থেকে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করতে পারবেন। দৌড়বিদগণ ১০ জানুয়ারি থেকে ৭ মার্চ এর মধ্যে বয়স ভিত্তিক নিজস্ব সময়ে সুবিধাজনক স্থানে দৌড় সম্পন্ন করবেন। ডিজিটাল ম্যারাথনে ৫ কিলোমিটার ১০ কিলোমিটার, হাফ ও ফুল ম্যারাথন আয়োজিত হবে। ফুল ম্যারাথন টেলিভিশনে দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে। বর্তমান করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই এই আয়োজন পরিচালনা করা হবে।

অতি শীঘ্রই সাধারণ জনগনের জন্য রেজিষ্ট্রেশনের ব্যবস্থা উন্মুক্ত করে দেয়া হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’-এর অফিসিয়াল ওয়েবসাইট (www.dhakamarathon.com.bd) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে (পরবর্তীতে সকলকে অবগত করা হবে) জানা যাবে।

আগামী ২০২২ সাল হতে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রতি বছর ১০ জানুয়ারি বৃহত্তর পরিসরে স্পোর্টস ভিশন লিমিটেড এবং ট্রাষ্ট ইনোভেশন লিমিটেড এর যৌথ আয়োজনে এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সার্বিক সহযোগিতায় সকল বিভাগীয় শহরকে সম্পৃক্ত করে এ ধরনের ম্যারাথন আয়োজন করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুজিববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT