চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষে প্রবীণ নেতাদের সংবর্ধনা দেবে আ. লীগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ন ১৬, মার্চ ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষে জেলা পর্যায় থেকে দলের প্রবীণ নেতাদের ঢাকায় এনে সংবর্ধনা দেওয়া হবে। 

সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির মুলতি সভায় অংশ নেওয়া শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন: যতোদিন বাংলাদেশের পতাকা রয়েছে, ততোদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই-শেখ হাসিনার মৃত্যু নেই। বঙ্গবন্ধু অমর হয়ে থাকবেন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার কারণে আর শেখ হাসিনা অমর হবেন, জনগণের মুক্তি সংগ্রামের আপসহীন নেত্রী হিসেবে।  আমরা আমাদের কর্মসূচি জানিয়েছি এই কর্মসূচি চলবে বছর জুড়ে।

যোগ করেন: আমাদের পার্টির নিজস্ব কিছু অনুষ্ঠান রয়েছে আবার জাতীয় উদযাপন কমিটিরও অনুষ্ঠান রয়েছে। তাদের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করবো।  জেলা গুলো থেকে প্রবীনতম আওয়ামী লীগের নেতাদের ঢাকা এনে তাদের সংবর্ধনা দেবো।

মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে স্মরণিকা প্রকাশ করা হবে বলে জানান দলটির দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

এছাড়া, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত,‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’- এমন ঘোষণাকে দলীয় কর্মসূচিতে অন্তর্ভূক্ত করার কথা জানান ওবায়দুল কাদের।  সঙ্গে বলেন: মুজিববর্ষে আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমরা আমাদের পার্টিকে আরও স্মার্টার, আধুনিক এবং সুশৃঙ্খল করে গড়ে তুলবো।

Reneta

মুজিববর্ষ প্রসঙ্গে তিনি আরও বলেন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ‘মুজিববর্ষ’ বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য মাইলফলক-স্পর্শকারী ও অভাবনীয় ঘটনা।  আজ বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা, বাঙালির আশা-আকাঙ্খা প্রত্যয় ও প্রত্যাশার বিশ্বস্ত ঠিকানা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।  মুজিববর্ষের এ দিনটিতে বিশ্বজুড়ে বাঙালি জাতির কাছে এক নবজাগরণের বারতা নিয়ে বঙ্গবন্ধু যেন ফিরে এসেছেন তার প্রিয় স্বাধীন বাংলাদেশে। 

আগামীকাল রাত ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ উপলক্ষ্যে সারাদেশে একযোগে আতশবাজি প্রদর্শনী ও ফানুস উত্তোলন করা হবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরমুজিববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের সৃজনশীলতা ও ডিজিটাল দক্ষতা বিকাশে কাজ করছে ‘সেলফি ক্লাব’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

গল্প বলার তাড়নায় জন্ম নিল ইমরানের ‘জ্বীনের বাচ্চা’!

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
চরমোনাই পীরের মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT