চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষের আবহে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের স্টল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০২১
প্রবাস সংবাদ, শিল্প সাহিত্য
A A

পৃথিবীর সবচেয়ে প্রাচীন বইমেলার জন্য স্মরণীয় জার্মানীর শহর ফ্রাংফুর্টে শুরু হওয়া ৭৩তম আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ স্টলের উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি।

বুধবার জার্মান স্থানীয় সময় বিকেল ৪.০০টায় বাংলাদেশ স্টলের উদ্বোধনকালে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত নির্দেশনা মোতাবেক ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বইমেলাতে বাংলাদেশের অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

করোনা পরিস্থিতিতে গত বছর মেলা অনুষ্ঠিত হয়নি। এ বছর মুজিববর্ষের সমাপ্তি লগ্নে বাংলাদেশের অংশগ্রহনের চ্যালেঞ্জ সাফল্যের সাথে বাস্তবায়ন সম্ভব হয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে এই অংশগ্রহণ বিশেষভাবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রাম ও ত্যাগ স্বীকারের কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, লাখো শহিদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি বলেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ স্বকীয়তায় অংশগ্রহণ করতে পারছে।

ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বইমেলায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় গ্রন্থকেন্দ্র বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি, মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইসহ খ্যাতিমান লেখকদের লেখা চার শতাধিক নির্বাচিত বই নিয়ে অংশগ্রহণ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুজিববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT