চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুগ্ধতা ছড়িয়ে শিল্পকলায় শুরু আরণ্যক নাট্যোৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৯ পূর্বাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

শুক্রবারের ছুটির সন্ধ্যা। বেজে ওঠে ঢোল। ঢোলে বাড়ি দেন শহীদ মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী। শুরু হয় উৎসবের। সাত দিনব্যাপী নাট্যেৎসবের। পুষ্প ও মঙ্গল নাট্যেৎসব। তাদের উৎসব যারা শুরু থেকে সাড়ে চার দশক ধরে বলে আসছে নাটক শুধু বিনোদন নয় শ্রেণী সংগ্রামের হাতিয়ারও। শহীদ জায়া সম্মানিত হন উৎসবে। এতে যেন সম্মান পায় উৎসবও।

এরপর মন জুড়ানো সঙ্গীতের তালে নন্দন মঞ্চে ফুঁটে বাহারি আলোর ভাঁজে মানুষ ফুল। এবার গান। ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক।’ এমন কথার গানে বাহারি ফতুয়া আর শাড়িতে বর্ণিল সজ্জায় নাচে তরুণ-তরুণীর দল। হংকং, ইরান, নরওয়ে আর ভারত থেকে আসা নাট্যকর্মীরা অবাক হয়ে বাংলার রং দেখে। মুগ্ধ দর্শক হয়ে থাকেন ইরান এবং নরওয়ের বাংলাদেশে থাকা রাষ্ট্রদূত। ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি এবং নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন দুজনেই বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক আদান প্রদান আরো বাড়াতে আগ্রহী তারা। মুগ্ধ দর্শক হয়ে থাকেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক। মুগ্ধ নন্দন মঞ্চ ঘিরে থাকা হাজারো দর্শক।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দর্শনীর বিনিময়ে নাটক শুরু করা অন্যতম নাট্যদল আরণ্যক ৪৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজন করেছে সপ্তাহব্যাপী এ উৎসব। এতে ভারত, ইরান ও হংকংয়ের নাট্যদল তাদের নাটক নিয়ে উপস্থিত থাকছেন। ভারতের ২টি, ইরানের ২টি ও হংকয়ের ১টি নাটক মঞ্চস্থ হবে। উৎসবে আরণ্যক নিজস্ব ৩টি প্রযোজনা নিয়ে থাকবে মঞ্চে।

তারপর আসে ‘ইবলিশ’। প্রসেনিয়ামের আলো আঁধারীতে নাট্যকার-নির্দেশক মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় আবারো উঠে আসে আঁশির দশকে তীক্ষ্ণ বৈশ্বিক সামাজিক অনাচারের রূপ তুলে ধরা ‘ইবলিশ’। বর্তমান বিশ্বজুড়ে ধ্বংস ডামাডোলে মানবতার বিপর্যয়ে ‘ইবলিশ’ এখনও প্রতিবাদে প্রত্যয়ী করে তোলে যেন। উৎসবে মঞ্চনাটকের পাশাপাশি থাকছে পথনাটক, সেমিনার ও নাট্যমেলা।

প্রতিবেদক: হাসান আহমেদ

ছবি: ওবায়দুল হক তুহিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরণ্যকআসাদুজ্জামান নূরইবলিশমামুনুর রশিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজের ২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

জুলাই ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

কক্সবাজারে পাহাড় ধসে গৃহবধূ নিহত

জুলাই ১২, ২০২৬

বাঁচানো গেল না পাহাড় থেকে পড়ে আহত মা হাতিটিকে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT