চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখোশের বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ন ০৫, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

টেবিলের ওপরে সারি সারি সাজানো। দক্ষ হাতে যত্ন করে সেই সাজিয়ে রাখা বস্তুটিকে আকার দেয়ার চেষ্টা চলছে। কীসের আকার?‌ ‘‌মুখ’‌? একে ‘‌মুখ’‌ না বলে মুখোশ বলাই ভালো। কাদের মুখোশ?‌ মেসি-রোনালদো-নেইমারদের!‌ এভাবেই চলছে বিশ্বকাপের প্রস্তুতি।

বিশ্বকাপের দিন ধীরে ধীরে এগিয়ে আসছে। ফুটবলপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়ছে প্রিয় ফুটবলারের মুখোশ সংগ্রহে রাখার। দর্শকদের সেই চাহিদা মেটানোর দায়িত্বটা নিয়েছে মেক্সিকোর জিউটিপেক শহরের ‘‌গ্রুপো রেভ ফ্যাক্টরি’‌।

শুধু মেসি, রোনালদোরা নন, নতুন এবং পুরনো মিলিয়ে মোট ১২ জন জনপ্রিয় ফুটবলারের মুখোশ তৈরি হচ্ছে এই কারখানায়। যাদের মধ্যে যেমন আছেন পেলে, ম্যারাডোনা, জিদান; তেমনি ইব্রাহিমোভিচ, লুইস সুয়ারেজ এবং ফ্র্যাঙ্ক রিবেরিরা।

কোম্পানির এক উচ্চপদস্থ কর্মকর্তার বলেছেন, ‘‌বিশ্বকাপ দেখতে রাশিয়া যাবেন, তাই আগে থেকে প্রিয় তারকার মুখোশ সংগ্রহ করতে চাইছেন অনেক অনুরাগী।’

‘অর্ডার আসছে প্রায় প্রতিদিনই। মেক্সিকোর সমর্থকরা বরাবরই গ্যালারিতে রঙ ছড়াতে ভালোবাসেন। সবার কথা ভেবেই আমরা এই মুখোশ তৈরি করছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি, মেসি আর রোনালদোর মুখোশের চাহিদা বেশি।’‌

প্রিয় ফুটবলারের মুখোশ হাতে পেতে হলে কত খরচ করতে হবে সমর্থকদের? মেক্সিকান কোম্পানিটি জানাচ্ছে, এক একটি মুখোশের দাম পড়বে ১৩ ডলার।

Reneta

প্রাথমিকভাবে মেসি ও রোনারদোর ১ হাজারটা করে মুখোশ তৈরি করা হয়েছিল। যা ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। অন্য ফুটবলারদের ২০০ থেকে ২৫০টি করে মুখোশ তৈরি হচ্ছে।

এই মুখোশগুলো তৈরির সময় প্রথমে মাটির একটা ছাঁচ তৈরি করা হচ্ছে। তারপর প্লাস্টার অফ প্যারিসের ছোঁয়া। শেষে রাবারের মুখোশ তৈরি হচ্ছে মেশিনে।

মেক্সিকোর বাজারের কথা ভেবেই তৈরি করা হচ্ছে এই মুখোশ। তবে স্পেন, ফ্রান্স, সুইডেন, আমেরিকা থেকেও মুখোশের অর্ডার পেয়েছে ‘‌গ্রুপো রেভ ফ্যাক্টরি’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফুটবল বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬

কুমিরের মুখে কুকুর, ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা?

এপ্রিল ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের দিকে তাকিয়ে সারাবিশ্ব, আলোচনায় যেসব বিষয়

এপ্রিল ১১, ২০২৬

কোন রান খরচ না করেই পাঁচ উইকেট মাহিনের

এপ্রিল ১১, ২০২৬

গুরুতর অসুস্থ আশা ভোঁসলে, হাসপাতালে ভর্তি

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT