চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখে বিষ ঢেলে টাইলস মিস্ত্রিকে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, ঢাকা
A A

সাভারে মুখে বিষ ঢেলে এক টাইলস মিস্ত্রিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত টাইলস মিস্ত্রির নাম ওয়ালিদ (৩৫)। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জে।

পুলিশ বলছে, সাভারের বিরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামে স্ত্রী নিশুকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন ওয়ালিদ মিয়া। পরে গত ১৮ সেপ্টেম্বর ওয়ালিদ মিয়াকে কৌশলে একটি গোলাপ বাগানে নিয়ে স্ত্রী নিশুসহ পাঁচ যুবক মারধর করে জোরপূর্বক তার মুখে বিষ ঢেলে দেয়। এতে তিনি অজ্ঞান হয়ে গেলে কৌশলে তাকে নবাবগঞ্জ নিয়ে একটি বাড়িতে নেন তারা। পরে তার অবস্থার অবনতি হলে ২২ সেপ্টেম্বর তাকে চিকিৎসার জন্য নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা। এসময় ওয়ালিদ এর ভাই ওয়াসিম খবর পেয়ে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনি মারা যান। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ লাশের সুরতহাল করে। এ ঘটনায় রাতেই স্ত্রী নিশুসহ পাঁচ যুবককে আসামী করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ভাই ওয়াসিম। মামলা দায়েরের পরেই আসামীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল কুদ্দুস বলেন, ওই টাইলস মিস্ত্রিকে কী কারণে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও আসামীদের আটকের চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাভারহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেফারি ও ভিএআরের সিদ্ধান্তগুলো কি আসলেই বিতর্কিত? ব্যাখ্যা দিলেন ইংলিশ রেফারি

জুলাই ৮, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ পর্যালোচনা করে সংস্কার বাস্তবায়নে চেষ্টা করবে ইসি

জুলাই ৮, ২০২৬

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT