চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির ৬ মাস পরেও দর্শক দেখছে ‘সুপার হিরো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩২ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

গত ১৬ জুন (ঈদুল ফিতরে) মুক্তি পেয়েছিল শাকিব খানের ‘সুপার হিরো’ ছবি। ফিল্ম পলিটিক্সের ফাঁদে পদে পদে পড়েও বেশ সাড়া ফেলেছিল আশিকুর রহমান পরিচালিত এ ছবি। মুক্তির ৬ মাস পরেও এখনও দর্শক দেখছে শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ‘সুপার হিরো’।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রডাকশন সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে দেশের ৭টি সিনেমা হলে চলছে ‘সুপার হিরো’। এ বিষয়ে প্রযোজক তাপসী ফারুক বলেন, চলচ্চিত্রের সার্বিক অবস্থা ভালো না। তারপরেও ‘সুপার হিরো’ ভালো ব্যবসা করেছে। এ সপ্তাহে ৭টি সিনেমা হলে চলছে।

তিনি জানান, ঢাকার মধুমিতা, আনন্দ, বিজিবি, নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), রানী মহল (ডেমরা), চন্দ্রিমা (শ্রীপুর), মনোয়ার (জামালপুর) এসব হলে ২৩ নভেম্বর থেকে চলছে ‘সুপার হিরো’। এর আগে প্রতি সপ্তাহে কয়েকটি হলে প্রদর্শিত হয়ে আসছে ছবিটি।

মধুমিতা সিনেমা হলের ম্যানেজার রেজাউল করিম চ্যানেল আই অনলাইনকে জানান, ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এবং ‘সুপার হিরো’ দুটি একসঙ্গে চলছে সেখানে। শেখ হাসিনা চলছে আগের সপ্তাহ থেকে ‘মিস্টার বাংলাদেশ’র সঙ্গে। ওই ছবি ভালো যায়নি। তাই শেখ হাসিনার সঙ্গে চলতি সপ্তাহে ‘সুপার হিরো’ প্রদর্শন করা হচ্ছে।

মধুমিতা সিনেমা হলের ম্যানেজার বলেন, শেখ হাসিনার ডকু-ফিল্মের ব্যপ্তি কম সময়। সেজন্য ‘সুপার হিরো’র ৩ টি করে শো চালানো হচ্ছে। পুরাতন ছবি হলেও দর্শকদের উপস্থিতি মোটামুটি ভালো। ইউটিউব কিংবা অনলাইন ফ্ল্যাটফর্মগুলোতে না এলে সারাবছর শাকিব খানের ছবির চাহিদা থাকে। অন্যদের ছবি মাস পুরলেই আর দর্শক দেখতে চায় না।

অস্ট্রেলিয়ার ক্যানোবেরা, সিডনি, চট্টগ্রামের দুর্গম এলাকার বিভিন্ন লোকেশনে থ্রিলারধর্মী গল্পে ‘সুপার হিরো’র শুটিং হয়েছিল। ছবিতে শাকিব খান ও বুবলী ছাড়াও অভিনয় করছেন তারিক আনাম খান, শম্পা রেজা, টাইগার রবি, সিন্ডি রোলিং প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মধুমিতা সিনেমা হললিড বিনোদনশবনম বুবলীশাকিব খানসুপার হিরোহার্টবিট প্রডাকশনহাসিনা: অ্যা ডটারস টেল
শেয়ারTweetPin

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষার রোডম্যাপ প্রণয়নে সুপারিশ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মহাসড়কে সংজ্ঞাহীন পড়েছিলেন ধান কাটার ৫ শ্রমিক

মে ১৩, ২০২৬

ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজকীয় আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন

মে ১৩, ২০২৬

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT