চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনেই প্রশংসিত ‘কাঠবিড়ালী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

সিনেমা শেষ। দর্শক তখনও বসে। তাদের চোখে মুখে তখন তৃপ্তির ছাপ। বহুদিন পর ভালো একটা দেশীয় ছবি দেখার তৃপ্তি। গ্রামীণ পটভূমিতে থ্রিলার গল্প দেখার তৃপ্তি, প্রেম ও সম্পর্কের অপূর্ণতা পর্দায় দেখার তৃপ্তি।

সিনেমা শেষে হল থেকে বের হওয়ার সময় দর্শকের মুখে মুখে শোনা যাচ্ছিল কয়েকটি বাক্য। ‘অনেকদিন পর চমৎকার গল্প ও ঝকঝকে দৃশ্যের সিনেমা দেখলাম’।

কেউ কেউ বলছিলেন, ‘যারা অভিনয় করছেন প্রত্যেকেই দুর্দান্তভাবে নিজেদের মেলে ধরেছেন’। পাশাপাশি পরিচালক নিয়ামুল মুক্তার নির্মাণ মুন্সিয়ানার তারিফ করছিলেন দর্শক।

বলছি, শুক্রবার মুক্তি পাওয়া সিনেমা ‘কাঠবিড়ালী’র কথা। স্টার সিনেপ্লেক্সে বিকেল ৪টা ৫০ মিনিটের শো দেখার পর অধিকাংশ দর্শকের সাথে আলাপ করলে, তারা ‘কাঠবিড়ালী’ ছবির প্রশংসা করেন।

দর্শকদের অভিমত, গ্রামীণ আবহের গল্পে থ্রিলার পাওয়া গেছে। এর পাশাপাশি ক্যামেরার কাজ, শিল্পীদের অভিনয় সবকিছুই মুগ্ধতা ছড়িয়েছে। গ্রামীণ পটভূমিতে কেউ কেউ আবার মিষ্টি প্রেমের স্বাদ পেয়েছেন।

শো শেষে দেখা হয় পরিচালক নিয়ামুল মুক্তার সাথে। তিনি বলেন, দর্শকদের জন্য অনেক শ্রম দিয়ে ছবি বানিয়েছি। তারা প্রশংসা করছেন, এটাই স্বার্থকতা। তাদের কাছে অনুরোধ যদি এই ভালো লাগার কথা আরও ১০ জনকে ছড়িয়ে দিতে।

স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার মেজবাহউদ্দিন আহমেদ ‘কাঠবিড়ালী’ প্রসঙ্গে বলেন, দর্শক ভালো গল্পের ছবি চায়। এটি তেমনই ছবি। শুক্রবার দুটি শো দেখে যেসব দর্শক হল বের হচ্ছেন তারাই প্রশংসা করছেন।

ছবিটি মোট ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেন পরিচালক। নির্মাতা বলেন, ঢাকার ৭টি এবং ঢাকার বাইরে ১১টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে।

কাঠবিড়ালীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। আরও আছেন আবির, শাওন জামান, শিল্পী সরকার অপু, হিন্দোল রায় প্রমুখ।

ট্যাগ: স্পর্শিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেষের ঝড়ে রাজশাহীর লড়াকু পুঁজি

পরবর্তী

রাজধানীতে ৪ দফা দাবি নিয়ে ধর্ষণবিরোধী পদযাত্রা

পরবর্তী

রাজধানীতে ৪ দফা দাবি নিয়ে ধর্ষণবিরোধী পদযাত্রা

সাদ এরশাদসহ ১৪ জন জাপা’র নতুন যুগ্ম মহাসচিব

সর্বশেষ

আবারও বন্যার শঙ্কা নেপালে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT