মুক্তির দিনেই অনলাইনে ফাঁস মহেশ বাবুর ছবি

Image shows a young man standing in front of a historic fort with a crowd and some bodies on the ground. Channel i News – চ্যানেল আই নিউজ
সর্বশেষ ‘মহর্ষি’ ছবিতে অভিনয় করে পর্দা মাতিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। এবার মুক্তি পেল তার অভিনীত আরেক তেলেগু ছবি ‘সেরিলেরু নেকাভ্রারু’। বক্স অফিসে ছবিটি দুর্দান্ত শুরু করলেও মুক্তির দিনেই অনলাইনে ফাঁস হয়েছে ছবিটি!
গত বছর থেকেই ছবিটি নিয়ে বেশ উৎসুক ছিল মহেশের ভক্ত অনুরাগীরা। এমনকি ‘মহর্ষি’ ছবির ব্যাপক সাফল্যর পর মহেশ বাবু নিজেও এই ছবিটি নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু তার সেই আশায় জল ঢেলে দিলো তামিল রকার্স।
মুক্তির দিনেই কুখ্যাত পাইরেসি সাইট তামিল রর্কাস তাদের অনলাইন সাইটে ফাঁস করে দিয়েছে মহেশ বাবুর ‘সেরিলেরু নেকাভ্রারু’। অনিল রাভিপুডু পরিচালিত ‘সেরিলেরু নেকাভ্রারু’ ছবিটিতে ভারতের কাশ্মীরের সেনা কর্মকর্তা হিসেবে দেখা গেছে মহেশ বাবুকে। এছাড়া ছবিটিতে আরো অভিনয় করেছেন রেশমিকা মান্দানা ও প্রকাশ রাজ।
অনলাইনে ছবিটি ফাঁস হলেও প্রেক্ষাগৃহে এর খুব একটা প্রভাব পড়বে না বলে জানিয়েছিলো ছবির প্রযোজনাসূত্র, তবে দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহ থেকে আয় কমতে শুরু করেছে বলে জানিয়েছে বক্স অফিস। শুক্রবারে মুক্তি পাওয়া ছবিটি তিন দিনেই ৬০ কোটি রুপির বেশী আয় করেছে।
১৯৯৯ সালে রাঘাবেন্দ্র রাও পরিচালিত ‘রাজা কুমারুডু’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল মহেশ বাবুর। বক্স অফিসে ছবিটি সেসময় প্রায় ১১ কোটি রুপি আয় করেছিল। যা তেলেগু ছবির ইতিহাসে ছিল অভিষেকে কোনো নায়কের ছবিতে সর্বোচ্চ আয়।






