চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির অপেক্ষায় স্পর্শিয়ার প্রথম ছবি ‘কাঠবিড়ালী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ১৫, মার্চ ২০১৯
বিনোদন
A A

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বেশ কয়েকটি শর্টফিল্মে তাকে দেখা গেলেও এবার প্রথমবারের মতো বড় পর্দায় আসতে চলেছে তার অভিনীত ছবি ‘কাঠবিড়ালী’। 

‘কাঠবিড়ালী’র পরিচালক নিয়ামুল মুক্তা। তিনি জানান, কাঠবিড়ালীর শুটিং সম্পন্ন হয়েছে। এখন চলছে ডাবিংয়ের কাজ।

ইতোমধ্যে চলচ্চিত্রের লোগো ও কিছু ছবি প্রকাশ করেছেন নির্মাতা। জানালেন, ছবি মুক্তির লক্ষ্যে সোশাল মিডিয়ায় প্রচারণা চলবে ‘কাঠবিড়ালী’র। এজন্য ফেসবুকেও পেজও চালু করেছেন।

কাঠবিড়ালী’তে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তার বিপরীতে দেখা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীর।

নির্মাতা জানান, পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে পুরো ছবিটির শুটিং হয়েছে। গল্পের প্রয়োজনেই সেখানে পুরো ছবিটির শুটিং শেষ হয়েছে বলে জানালেন তিনি। চিত্রগ্রাহক আদিত্য মনিরের ক্যামেরার দারুণভাবে ছবিটির দৃশ্যায়ন হয়েছে।

কাঠবিড়ালীর মূল আকর্ষণ গল্প। নিয়ামুল মুক্তার গল্পে ‘কাঠবিড়ালী’র চিত্রনাট্য করেছে তাসনিমুল তাজ। যেই গল্পের মূল প্রাণ স্পর্শিয়া।

Reneta

ছবিটি নিয়ে অভিনেত্রী বলেন, এটা আমাদের সবার ছবি। গত দুই বছর ধরে সবাই ছবিটি লালন করছি। বড় করছি। এবার ছবিটি মুক্তি দেয়ার অপেক্ষা। কাঠাবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সব কিছুই দর্শকদের অন্য রকম অনুভূতি দেবে। কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক।

এরআগে চলচ্চিত্র নির্মাণ না করলেও মুক্তা দীর্ঘদিন ধরে কাজ করেছেন রেদওয়ান রনির সহকারী পরিচালক হিসেবে।

প্রথম চলচ্চিত্র নিয়ে তাই তার উচ্ছ্বাসও বাঁধভাঙা। তিনি বলেন, আমাদের স্বপ্নের ছবি ‘কাঠবিড়ালী’। এতে যারা কাজ করেছেন সবাই নিজের ছবি মনে করে কাজ করেছেন। ছবিটিতে সবাই সবার সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। এখন নিয়ে আসছি দর্শকদের সামনে। তাদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে।

ছবিতে স্পর্শিয়া ও আবীর ছাড়াও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায় এ কে আজাদ সেতু, তানজিনা রহমান সহ অনেকে।

নিয়ামুল মুক্তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে নির্মিত ‘কাঠবিড়ালী’ এ বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার সম্ভাবনার কথা জানান নির্মাতা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াকাঠবিড়ালীলিড বিনোদনস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার

মে ১৩, ২০২৬

সীমান্তে কাঁটাতারের বেড়া: নিরাপত্তাই অগ্রাধিকার, বললেন রণধীর জয়সোয়াল

মে ১৩, ২০২৬

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফলভাবে রিং স্থাপন

মে ১৩, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মে ১৩, ২০২৬

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT