চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধ মানে তারেক মাসুদের ‘মুক্তির গান’ও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
মুক্তির গান

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শরণার্থী শিবির গুলোতে গিয়ে গিয়ে মানুষকে গান শুনিয়ে বেড়িয়েছেন একদল শিল্পী। তাদের একটি ট্রাক ভ্যানই হয়ে উঠেছিল গণমানুষকে জাগানোর অস্ত্র। যুদ্ধ চলাকালীন সময়ের সেই দিনগুলোর বিরল ফুটেজগুলো সম্পাদনা করে তারেক মাসুদ নির্মাণ করেছিলেন তার অন্যতম শ্রেষ্ঠ কর্ম ‘মুক্তির গান’ নামের প্রামাণ্যচিত্র।

১৯৭১ সালে বাংলাদেশ থেকে শত শত মানুষ পাড়ি জমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। মুক্তির গানের গান মূলত তাদের নিয়ে।ফুটেজগুলো ধারণ করেছিলেন মার্কিন সাংবাদিক লিয়র লেবিন ও তার দল। কিন্তু এই অমূল্য দলিলগুলোর ফুটেজ আনুমানিক বিশ বছর ধরে অবহেলায় পড়ে ছিল। তারেক মাসুদই প্রথম এই অমূল্য খনির সন্ধান পান এবং এগুলোকে রূপ দেন অসাধারণ এক প্রামাণ্যচিত্র আকারে। মুক্তির গান তাই কেবল গান নয়। এ গান আমাদের মুক্তিযুদ্ধের বয়ান।

মুক্তির গান
মুক্তির গানের একটি দৃশ্য

 

সংগ্রহীত সবগুলো ফুটেজ মিলিয়ে দৈর্ঘ্য দাঁড়িয়েছিল প্রায় ২০ ঘণ্টা। সেখান থেকে তারেক মাসুদ নির্মাণ করেন ৮০ মিনিটের এই ছবি। মুক্তির গানের শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিপুল ভট্টাচার্য, দেবব্রত চৌধুরী, স্বপন চৌধুরী, শারমিন মুর্শিদ, নায়লা খান, লুবনা মারিয়াম, লতা চৌধুরী ও দুলাল চন্দ্র শীল। বেণু ছিলেন সেই শিল্পী দলের নেতা। আর ছবির গল্প কথকের ভূমিকায় ছিলেন তারিক আলী।

ফুটেজের বেশ কিছু গানকে তারেক মাসুদ মূল শিল্পীদের দিয়ে আবার ডাবিং করিয়েছিলেন। ব্যবহৃত কয়েকটি গান ছিল ‘পাক পশুদের মারতে হবে’, ‘এই না বাংলাদেশের গান’, ‘কিষান মজুর বাংলার সাথি রে’, ‘জনতার সংগ্রাম চলবেই’, ‘বলো রে বাঙালির জয়’, ‘যশোর খুলনা বগুড়া পাবনা’, ‘বাংলা মা-র দুর্নিবার আমরা তরুণ দল’। এছাড়া ছিল রবীন্দ্রনাথের ‘দেশে দেশে ভ্রমি’, ‘আমার সোনার বাংলা’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানগুলো।

মুক্তির গান মানুষকে জুগিয়েছিল অফুরান প্রেরণা। গান হয়ে উঠেছিল অস্ত্রের বিকল্প। বিপন্ন সেই সময়ে মুক্তির গানের সেই সাংস্কৃতিক সৈনিকরা হয়ে উঠেছিলেন যুদ্ধের নেপথ্য যোদ্ধা। যুদ্ধকালীন সময়ের মানবিক সংকটও পাশ কাটিয়ে যায়নি তারেক মাসুদের নির্মাণ থেকে। মুক্তির গান তাই মুক্তিযুদ্ধের এক প্রামাণ্য দলিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তারেক মাসুদমুক্তির গান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথে, খসড়া স্মারকে ১৪ দফা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আমাকে বরখাস্ত করুক: মমতা বন্দ্যোপাধ্যায়

মে ৭, ২০২৬

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT