মুক্তিযুদ্ধের শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়ায় ভারত। বাঙালি শরণার্থীদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহযোগিতা করে তারা। পরে গঠিত হয় বাংলাদেশ-ভারত যৌথবাহিনী।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম ভারতের সহযোগিতাকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মুক্তিযোদ্ধারা। প্রথমে লাখ লাখ শরণার্থীকে আশ্রয়, পরে মুক্তিযোদ্ধাদের উন্নত প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়।
মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যৌথবাহিনী গঠনের মাধ্যমে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে ভারত।
মুক্তিযোদ্ধারা বলছেন, রণাঙ্গণের পাশাপাশি কূটনৈতিক পর্যায়ে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের, বিশেষ করে ইন্দিরা গান্ধীর ভূমিকা ও অবদান ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে।
দেখুন নিচের ভিডিও রিপোর্টে:







