চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় বীর যোদ্ধাদের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রোববার ঢাকা সেনানিবাসস্থ সেনাবাহিনী সদর দপ্তরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে এ বীর সেনানীদের অবদান গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

রোববার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলের সদস্যগণ বাংলাদেশ সেনাবাহিনী তথা বাংলাদেশের সার্বিক অগ্রযাত্রা ও উন্নয়নের প্রশংসা করেন এবং উত্তরোত্তর উন্নতি কামনা করেন। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ এই বীর সেনানীদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এর আগে আজ সকালে তারা ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেনাপ্রধানের সাথে সাক্ষাতের পরে, প্রতিনিধি দলটি সশস্ত্র বাহিনী বিভাগে প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

Reneta

গত ২৫ মার্চ মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) নারায়ণ শঙ্কর নায়ারের নেতৃত্বে ৩০ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং ৬ জন চাকুরীরত ভারতীয় সামরিক বাহিনীর সদস্য ভারতীয় এই দলটি রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে।

সফরকারী দলটি ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া, তারা মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী এলাকায় ছত্রীসেনা অবতরণস্থলসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরির্দশন করেন।

সফর শেষে প্রতিনিধি দলটি আগামীকাল ভারতে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেনাপ্রধানসৌজন্য সাক্ষাৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT