চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে হুমকি দেওয়া হচ্ছে: ঢাবি প্রক্টর

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:৪৮ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

যারা প্রগতিশীল, মুক্তমনা, মুক্তিযুদ্ধের পক্ষে এবং যারা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলে তাদেরকে চিহ্নিত করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ এম আমজাদ আলী।

গতকাল (মঙ্গলবার) আমজাদ আলী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসহ সাতজনকে হত্যার হুমকি দিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-১৩ চিঠি পাঠানোর প্রতিক্রিয়ায় চ্যানেল আই অনলাইনের কাছে তিনি এমন মন্তব্য করেন।

আমজাদ আলী বলেন, এরকম হত্যার হুমকি আগেও দেওয়া হয়েছে এবং কয়েকজনকে ইতিমধ্যে হত্যাও করা হয়েছে। যারা এই কাজটি করছে তারা আসলে উগ্র মৌলবাদী এবং ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে হত্যার মত কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, এসব জঙ্গি সংগঠনের উচ্চ পর্যায়ে যারা রয়েছে, তারা সাধারণ কিছু মানুষকে ধর্মের কথা বলে মানসিকভাবে বিকারগ্রস্ত করে হত্যার মতো কাজে নিয়োজিত করছে।

এই হুমকিকে ছোট করে দেখা যাবে না উল্লেখ করে ঢা.বি প্রক্টর বলেন, সরকারকে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি মনে করেন জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের সদিচ্ছ্বার কোনো অভাব নেই। আইন-শৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে সক্রিয়।

Reneta

সম্প্রতি কয়েকজন ব্লগারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। তবে ব্লগার ওয়াশিকুরের খুনি ছাড়া আর কাউকেই পুলিশ এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। এমনকি এদের পেছনে কারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও চিহ্নিত করতে পারেনি পুলিশ।

এ প্রসঙ্গে আমজাদ আলী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুঁজছে। আশা করছি দ্রুতই তাদেরকে গ্রেফতার করতে পারবে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দশ বিশিষ্ট নাগরিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যশোরে মুগডালের চাষ বেড়েছে

পরবর্তী

রাজবাড়ীতে কৃষক সমিতির মানববন্ধন

পরবর্তী

রাজবাড়ীতে কৃষক সমিতির মানববন্ধন

আজ রাতে চ্যানেল আইয়ে কৈলাস সত্যার্থীর সাক্ষাতকার

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT