চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের চেতনা ছিল মান্নান হীরার স্বপ্ন-সংগ্রাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

প্রথম প্রয়াণ দিবসে খ্যাতিমান নাট্যকার মান্নান হীরাকে স্মরণ করলো বাংলাদেশ পথনাটক পরিষদ। মান্নান হীরা আমৃত্যু সভাপতি ছিলেন এ সংগঠনের। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মারক বক্তৃতা উপস্থাপন করেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী। তার বক্তৃতার শিরোনাম ছিল ‘মান্নান হীরার নাটক রচনার প্রেরণা ও প্রেক্ষিত প্রসঙ্গ খেঁকশিয়াল’।

পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহম্মেদ গিয়াস। আলোচনায় অংশ নেন মঞ্চসারথি আতাউর রহমান, অভিনয়শিল্পী ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আখতারুজ্জামান, চন্দন রেজা, ফারজানা ছবি, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, সাংবাদিক নজরুল কবির প্রমুখ।

বক্তৃতায় রতন সিদ্দিকী বলেন, ‘নাট্যকার মান্নান হীরার ভাবগত যে প্রাথমিক প্রেরণা ছিল তা সৃজনশীল প্রজ্ঞা অর্থাৎ প্রতিভার সহজাত তাড়না যা সকল সৃজনশীলের কমবেশি থাকে। এর বাইরে মান্নান হীরার নাটক রচনা ও নাট্যবিষয় নির্বাচনের সবচেয়ে বড় প্রেরণা- সাম্যের সমাজ প্রতিষ্ঠার আদর্শিক প্রেরণা।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পথ ও পাথেয় এবং মুক্তিযুদ্ধের মৌলচেতনা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা ও প্রত্যয়কে মান্নান হীরা আমৃত্যু ধারণ করেছেন উচ্চারণ ও আচরণে। এই মুক্তিযুদ্ধের মীমাংসিত চেতনা ছিল তার শিল্পসৃজন অর্থাৎ নাটক রচনার প্রাত্যহিক প্রেরণা। যাপিত জীবনে মুক্তিযুদ্ধের চেতনা ছিল তাঁর স্বপ্ন-সংগ্রাম। এর মধ্যে শ্রেণিহীন, শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রতীজ্ঞা ছিল অগ্রগণ্য প্রেরণা। যাকে তিনি স্বীকার করে শান্তি পেতেন এবং নাটকে প্রতিফলিত করে স্বস্তি লাভ করতেন।’

হৃদরোগে আক্রান্ত হয়ে গেল বছরের ২৩ ডিসেম্বর মারা যান মান্নান হীরা। তার উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে ‘ক্ষুদিরামের দেশে’, ‘জননী বীরাঙ্গনা’, ‘লাল জমিন’, ‘ভাগের মানুষ’, ‘ময়ূর সিংহাসন’,‘সাদা-কালো’।

২০০৬ সালে তিনি নাটক শ্রেণিতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০১৪ সালে শিশুতোষ চলচ্চিত্র ‘একাত্তরের ক্ষুদিরাম’ তৈরি করেন। এছাড়া ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও পরিচালনা করেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রুপ থিয়েটারথিয়েটারবাংলাদেশ শিল্পকলামঞ্চমান্নান হীরালিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT