হাসি, ঠাট্টা আর হৈ-হুল্লোড় নিয়ে আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে দুই বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরক্কেল’। প্রতিবারের মতো এবারো মীরাক্কেলে বাংলাদেশের তরুণরাও নিজের প্রতিভা তুলে ধরতে ভারত যাওয়ার টিকিট পেয়েছেন।
ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় জনপ্রিয় অনুষ্ঠান মীরাক্কেল সিজন ৯-এ এখন পর্যন্ত ৩৩ জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। যাদের মধ্যে ১০ জন প্রতিযোগী রয়েছে বাংলাদেশের। তবে এখনো এ অনুষ্ঠানের অডিশন চলছে। কাজেই আরো কিছু প্রতিযোগী শেষ দিকে এই শোয়ে অংশ নিতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
তারকাখ্যাতি সম্পন্ন জনপ্রিয় উপস্থাপক মীরের উপস্থনায় এবারো মীরাক্কেলে বিচারকের আসনে থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত আর শ্রীলেখা মিত্র। আরো থাকছে মীরের ব্যান্ডেজের সদস্যরা।
শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালনায় মীরক্কেলে প্রতিবারই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যাওয়া প্রতিযোগীরা অত্যন্ত দাপুটের সঙ্গে পারফর্ম করে থাকেন।
এর আগে মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশের নাটোরের ছেলে আবু হেনা রনি এবং ভারতের সোদপুর উত্তর ২৪ পরগনার ভিকি ও পার্থ।






