চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীনা দিবসের আলোচনায় মমতাজ, সাকিব, সালমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত এবং তাদের ঝরে পড়া রোধের অঙ্গীকার বাস্তবায়নে শনিবার উদযাপিত হবে মীনা দিবস।

দেশের বিদ্যমান বিভিন্ন ইস্যু, শিক্ষা ও স্বাস্থ্যসহ বাল্য বিবাহ, পরিবারে অসম খাদ্য বন্টন, শিশুশ্রম রোধ ইত্যাদি বিষয়ে জনগণকে সচেতন করতে মীনা চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য “কন্যা শিশু বিয়ে দিয়ে করো নাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক একটি ফুল”।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনের লেভেল-২ এ অনুষ্ঠিত হবে মীনা দিবসের অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণাশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের সচিব মেছবা উল আলম এবং ইউনিসেফের বাংলাদেশ কান্ট্রি অফিসের প্রতিনিধি এডওয়ার্ড বেগবিদার।

দ্বিতীয় পর্বে মীনা কার্টুন প্রদর্শনী ছাড়াও এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্য ও সংগীত শিল্পী মমতাজ বেগম, তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও সালমা খাতুন।

Reneta

তৃতীয় পর্বে উপস্থিত শিশুদের অংশগ্রহণে মীনা বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও রয়েছে পাপেট ও মাপেট শো এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর।

জনপ্রিয় কার্টুন মীনা নামের বালিকা চরিত্রটি মেয়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্ছার। ১৯৯১ সালে একজন ১০ বছর বয়সী বালিকা হিসেবে মীনা চরিত্রের সৃষ্টি। সমাজের কুসংস্কার, ধর্মান্ধতা, বিভেদ ও বৈষম্য দূর করে সমৃদ্ধ জাতি গঠনের বার্তাসমূহ বিনোদনমূলক কার্টুন চরিত্র মীনার মাধ্যমে উপস্থাপন করা হয়।

মীনা চরিত্রটি বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল তথা দক্ষিণ এশিয়ার মেয়ে শিশুদের প্রতিনিধিত্বকারী একটি বালিকা চরিত্র। ইতোমধ্যে অনেক বিষয়ে মীনা কার্টুন পর্ব ও মীনা বই তৈরি করা হয়েছে, যার মাধ্যমে চরিত্রটি শিশু ছাড়াও সব বয়সের মানুষের মাঝে সাড়া ফেলেছে।

১৯৯৮ সাল থেকে দেশব্যাপী মীনা দিবস উদযাপন করছে সরকারি-বেসরকারি সংস্থা। প্রতি বছর ২৪ সেপ্টেম্বর উদযাপিত হলেও ঈদের ছুটির কারণে পিছিয়ে এবার ১০ অক্টোবর দিবসটি উদযাপন করা হচ্ছে।

প্রতি বছরের মতো এ বছরও মীনা দিবস উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের নিয়েে র‌্যালি, মীনা বিষয়ক রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মীনা দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাট দিয়ে মানুষ পেটালেন শাকিব (ভিডিও)

পরবর্তী

পাঁচ বছর আগেই মা হতে পারতাম: ঐশ্বরিয়া

পরবর্তী

পাঁচ বছর আগেই মা হতে পারতাম: ঐশ্বরিয়া

অমরত্বের সন্ধানে সাগরতলে

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT