আন্তর্জাতিক

মিয়ানামরে জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১৮

মিয়ানামারে জনতার বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১৮. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন আহত ব্যক্তিকে উদ্ধারকারীরা হাসপাতালে নিয়ে যাচ্ছেন, পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার সেই বিক্ষোভ পুলিশ গুলি, টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার দলের বরাত দিয়ে বিবিসি নিশ্চিত করেছে এমন তথ্য।

বিবিসি জানায়, মিয়ানমারে প্রতিদিন আন্দোলন আরো জোরদার হচ্ছে। জান্তা সরকারও চড়াও হচ্ছে জনতার ওপর। তারই ধারাবাহিকতায় সবচেয়ে সহিংস ঘটনা ঘটলো রোববার দিনভর।

মিয়ানামরে জনতার বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১৮

সেনা শাসনের অবসান ও কারাবন্দী অং সান সু চির মুক্তিসহ বিভিন্ন দাবি নিয়ে হাজার হাজার লোকের এই বিক্ষোভ চলছে মিয়ানমারে। তাদের বিক্ষোভ গণতন্ত্রের জন্য।

গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করার পর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে সারা মিয়ানমার জেগে উঠেছে ধীরে ধীরে।

 

বিষয়:গণতন্ত্র জান্তা সরকার মিয়ানমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…