চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে মিয়ানমার সীমান্তরক্ষীদের ফাঁকা গুলিবর্ষণ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:২৭ পূর্বাহ্ণ ০২, মার্চ ২০১৮
কক্সবাজার, জনপদ
A A
সীমান্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের বিপরীতে মিয়ানমার অভ্যন্তর থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে জানিয়েছে বিজিবি।  এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্তের বিপরীতে শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের কাছাকাছি এলাকার মিয়ানমার অভ্যন্তর থেকে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে জানান বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মঞ্জুরুল হাসান খান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তমব্রু সীমান্তের শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের বিপরীতে মিয়ানমার অভ্যন্তর থেকে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

Banglabid

কয়েক সেকেন্ড পর পর ২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের শব্দ শোনা গেছে।  এসময় শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্পে বেশ হৈ-হুল্লোর শোনা যায়।  তবে এতে কেউ হতাহত হননি।

বিষয়টি তাৎক্ষণিক বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে জানিয়ে বিজিবি অধিনায়ক বলেন, বৃহস্পতিবার সকালে শূণ্যরেখার রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে হুমকি দেয়া এবং সীমান্তে অতিরিক্ত সৈন্য সমাবেশের পর থেকে বিজিবি কড়া সতর্ক অবস্থানে রয়েছে।  এছাড়া সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে নজরদারি।

তমব্রু সীমান্তের শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের মাঝি ( ব্লক ভিত্তিক প্রতিনিধি ) দিল মোহাম্মদ বলেন, রাত ৮টার দিকে মিয়ানমারের বিজিপির একটি দল সশস্ত্র অবস্থায় আকস্মিকভাবে সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে ক্যাম্প হামলার চেষ্টা চালায়।

Reneta

এ সময় শূণ্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গারা সংগঠিত হয়ে দা-ছোরা আর লাঠি-সোটা নিয়ে বিজিপির সদস্যদের বাঁধা দিলে ফিরে যায়। এর পরপরই সীমান্তের ওপার থেকে ২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

মাঝি দিল মোহাম্মদ বলেন, গুলিবর্ষণ ঘটনার পর থেকে শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্প লক্ষ্য করে মিয়ানমার দিক হতে থেমে থেমে ইট-পাটকেল এবং পাথর নিক্ষেপ করা হচ্ছে।  এতে ক্যাম্পের রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

একই কথা জানালেন, শূণ্যরেখার ক্যাম্পটির মাঝি ( ব্লক ভিত্তিক প্রতিনিধি ) মো. আরিফ ও শফিউল আলম। তবে রোহিঙ্গাদের মধ্যে এ নিয়ে আতঙ্ক বিরাজ করলেও কেউ শূণ্যরেখার ক্যাম্প ত্যাগ করেনি বলে জানান দিল মোহাম্মদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তমিয়ানমার সীমান্ত
শেয়ারTweetPin4
পূর্ববর্তী

দুই হ্যান্ডবলই জমিয়ে দিল লা লিগার শিরোপা লড়াই

পরবর্তী

গার্দিওলা দেয়ালে আরেকবার আটকে গেলেন ওয়েঙ্গার

পরবর্তী

গার্দিওলা দেয়ালে আরেকবার আটকে গেলেন ওয়েঙ্গার

বই

‘মানসম্পন্ন’ বই নির্ধারণের মাপকাঠি কী?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬

হবিগঞ্জসহ দশ জেলায় আন্তর্জাতিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

আগস্ট ২২, ২০২৬

‘ক্ষুব্ধ’ আলভারেজের চোখ বার্সেলোনাতেই

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT