চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, মিয়ানমার সীমান্তে শাহপরীর দ্বীপ থেকে ২৭১ কিলোমিটার রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রোববার সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের পক্ষে ইয়াসিন আলীর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন প্রকার সীমান্ত অপরাধ দমন এবং দেশের অভ্যন্তরীণ আইন-শৃংখলা রক্ষার প্রাথমিক পর্যায়ে মিয়ানমারের সীমান্ত এলাকায় শাহপরীর দ্বীপ থেকে ২৭১ কিলোমিটার রোডসহ কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।

ইয়াসিন আলীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোন প্রকার মাদক তৈরি হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে গাঁজা, মদ, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক আসে। এসব মাদক চোরাচালান রোধে প্রতিবেশি দেশ ভারত আমাদের সহযোগিতা করছে। এ ব্যাপারে মিয়ানমারের সাথেও আলোচনা হচ্ছে।

তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। আমরাও এই অবস্থানে যেতে চাই। এ জন্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমার সীমান্তসংসদ অধিবেশনস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের হ্যাটট্রিক, ৬ বছর পর জার্মান কাপ বায়ার্নের

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চার অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে ফিরতি যাত্রায় ৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের আগে শেষ কর্মদিবস আজ, সোমবার থেকে শুরু টানা ৭ দিনের ছুটি

মে ২৪, ২০২৬

বছরে ১৪ হাজারের বেশি শিশুর মৃত্যু, অবহেলা নাকি ব্যবস্থাগত ব্যর্থতা

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT