চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে সামরিক বাহিনীর কাজে বাধা দিলে কারাদণ্ডের হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারে সামরিক বাহিনীর কাজে বাধা দিলে ২০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের হুমকি দিয়েছে জান্তা সরকার।

যারাই সেনাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াবে, তাদের দীর্ঘসময় কারাদণ্ড ও অর্থদণ্ডের হুমকি দিয়েছে ক্ষমতাসীন জান্তারা। সেনাবাহিনীর ওয়েবসাইটে বলা হয়েছে, তা সেটা কথা বা লেখা দিয়েই হোক অথবা কোনো চিহ্ন বা দৃশ্যমান উপস্থাপনা দিয়েই হোক।

বিবৃতি আরো বলা হয়, মিয়ানমারে সামরিক বাহিনীর কাজে বাধা দিলে ২০ বছরের কারাদণ্ড আর ভয় ও বিশৃঙ্খলায় মদদ দিলে তিন থেকে সাত বছরের কারাদণ্ডের সাজা মিলবে।

শনিবার সেনা সরকার নিজেদের কাউকে গ্রেপ্তার করার, সার্চ করার এবং আদালতের আদেশ ছাড়াই ২৪ ঘণ্টা আটকে রাখার ক্ষমতা দেয়।

এরই মধ্যে দেশটিতে সেনাবাহিনীর বন্ধ করে দেওয়া ইন্টারনেট সেবা আবার চালু করা হয়েছে। কিন্তু এসবের মধ্যেই মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও অন্যান্য বন্দী নেতাদের মুক্তির দাবি করে যাচ্ছে বিক্ষোভকারীরা।  সেই সঙ্গে সেখানে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠান চান তারা।

রয়টার্স সেখানে অল্প কিছু মানুষের জটলার কথা জানিয়েছে।  সরকারি কর্মকর্তাদের এই বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে যাচ্ছে তারা। 

Reneta

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

তবে সেনাবাহিনীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এরই মধ্যে প্রতিবাদ শুরু করেছে মিয়ানমারের বিভিন্ন পেশাজীবী এবং নাগরিকদের বড় একটা অংশ।

অভ্যুত্থানের পর থেকে সু চি কোথায় আছেন তা এখনও পরিস্কার করেনি দেশটির সেনাবাহিনী। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে একটি অভিযোগ; আমদানি-রপ্তানি আইন ভঙ্গ এবং অবৈধভাবে যোগাযোগ ডিভাইস (ওয়াকিটকি) ব্যবহার করা। এসব অভিযোগে ২ বছরের কারাদণ্ড হতে পারে তার।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থদণ্ডকারাদণ্ডমিয়ানমারসেনা অভ্যুত্থান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইয়োফাসের নতুন কমিটি গঠিত: সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালের নির্বাচনে সমাজতান্ত্রিক দলের জয়, রাষ্ট্রপতি হলেন অ্যান্টোনিও

ফেব্রুয়ারি ৯, ২০২৬

শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মূল্যস্ফীতি মোকাবিলায় অপরিবর্তিত সুদহার, কড়াকড়ি নীতি বহাল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হবে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT