চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে রোহিঙ্গা শিশুদের শিরশ্ছেদ: নির্মমতার কালো অধ্যায়

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৩৩ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর চালানো নির্মম নির্যাতনের সবরকম পদ্ধতি আর মাত্রা ছাড়িয়ে গেছে দেশটির সেনাবাহিনী ও পুলিশ। কঠোর গোপনীয়তার মধ্যে চালানো এসব নির্যাতনের ছিটেফোঁটা খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন অান্তর্জাতিক গণমাধ্যমে। কিন্তু রোহিঙ্গা নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরতে পারেনি কোন গণমাধ্যমই। তবে একটি ঘটনার খবর সারা বিশ্বের মানুষকে হতবাক করে দিয়েছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যম মিয়ানমারের রাথেডং অঞ্চলের ছুট পিয়িন গ্রাম থেকে পালিয়ে আসা প্রত্যক্ষদর্শীদের মর্মস্পর্শী বর্ণনা দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে, ওই এলাকায় প্রায় ২শ’ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় আদিবাসীদের হাতে নিহত হয়েছে। শুধু তাই নয়, ছোট ছোট এসব রোহিঙ্গা শিশুকে মাথা কেটে নির্মমভাবে হত্যা করা হয়। আর রোহিঙ্গা পুরুষদের দলবেঁধে একটি বাঁশের তৈরি ঝুপড়ির ভেতর আটকে তাতে আগুন দিয়ে সবাইকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। শিউরে উঠার মতো ঘটনা। আমরা আগেও নানাভাবে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা জেনেছি। বিশেষ করে সেখান থেকে প্রাণ ভয়ে সম্প্রতি বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখেই শুনেছি রাতের আঁধারে কিভাবে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। কিভাবে হিংস্র হায়েনার মতো রোহিঙ্গা নারীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে মিয়ানমারের সেনাবাহিনী আর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। যদিও মিয়ানমার দাবি করছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নামে রোহিঙ্গা জঙ্গিরা রাখাইনে ৩০টি পুলিশ ও সেনা চৌকিতে পরিকল্পিত হামলা চালিয়ে অনেককে হত্যা করেছে। তারই পাল্টা ব্যবস্থা হিসেবে তারা জঙ্গি দমন করছে। কিন্তু জঙ্গি দমনের নামে আমরা কি দেখছি? ছোট ছোট এসব শিশু কি জঙ্গি? এই শিশুরাও কি সেনা চৌকিতে হামলা চালিয়েছে? আমরা মনে করি, এসব হাস্যকর অজুহাত দিয়ে নিজেদের অপরাধ ঢাকতে পারবে না মিয়ানমার সরকার। যদি জঙ্গি দমনেই অভিযান চালানো হবে, সেখানে কেন নিষ্পাপ শিশুদের মাথা কেটে রাস্তায় ফেলে রাখা হবে? পলায়নরত নিরস্ত্র নারীদের ওপর কেন গুলি চালানো হবে? আমরা চাই মিয়ানমারের নিরাপত্তার বাহিনীর এই নৃশংসতা বন্ধে আন্তর্জাতিকভাবে দ্রুত পদক্ষেপ নেয়া হোক। এর সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হোক।

Jui  Banner Campaign
ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গারোহিঙ্গা নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT