চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে ফিরতে রোহিঙ্গাদের পাঁচ শর্ত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৩১ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৯
- সেমি লিড, কক্সবাজার
A A

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব ধরনের প্রস্তুতি থাকার পরও কোনো রোহিঙ্গা নিজ দেশ মিয়ানমারে ফিরে যায়নি।

বৃহস্পতিবার দুই দেশের প্রতিনিধিদের বৈঠক ও বিভিন্ন রোহিঙ্গা পরিবারের সঙ্গে সাক্ষাতকারের পর জানা যায়, রোহিঙ্গারা পাঁচটি শর্ত বেঁধে দিয়ে বলেছেন, এসব শর্ত পূরণ হলেই তারা মিয়ানমারে ফিরে যাবেন।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান বদরুল ইসলাম দেশি-বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বলেন, রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাওয়ার জন্য পাঁচটি শর্ত দিয়েছেন।

তাদের সেসব দাবি হলো, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া, কেড়ে নেওয়া জমি ফেরত দেয়া, ভোটের অধিকার দেয়া, ক্ষতিপূরণ দেয়া ও জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা।

বদরুল ইসলাম জানান: এসব দাবি মেনে নেয়া হলেই কেবল রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাবে।

অনেক রোহিঙ্গা পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মিয়ানমারে তারা অনেকে পরিবার, স্বামী ও সন্তান হারিয়েছেন। মিয়ানমারের বাহিনীর দ্বারা তারা হত্যার শিকার। এজন্য তাদের বিচার করা হবে কি না তার নিশ্চয়তাও চায় রোহিঙ্গারা।

Reneta


রফিকুল ইসলাম নামে একজন রোহিঙ্গা বলেন: কোনো রকম প্রাণ নিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিলাম। ওখানে অনিশ্চয়তার মধ্যে আর ফিরতে চাই না। আমাদের জীবনের নিরাপত্তা দিলে আমরা নিজ দেশে ফেরত যাবো।

প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য এ পর্যন্ত ২৯৫টি রোহিঙ্গা পরিবারের সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে।  সাক্ষাতকারের পর তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। বিভিন্ন সীমান্ত পথে তাদেরকে স্থানান্তর করার জন্য  প্রস্তুত রাখা হয় ৫টি বাস ও ৩টি ট্রাক। প্রত্যাবাসনের লক্ষ্যে সীমান্ত এলাকায় নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

কিন্তু বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অপেক্ষার পর কোন রোহিঙ্গা স্বেচ্ছায় যেতে রাজি হয়নি। এতে দ্বিতীয় বারের মতো পেছালো রোহিঙ্গা প্রত্যাবাসন। গত বছরের ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন এর প্রথম সময়সীমা নির্ধারণ হয়েছিল। রোহিঙ্গারা রাজি না হওয়ায় তখন কাউকেই পাঠানো সম্ভব হয়নি।

অন্যদিকে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে না যেতে যারা প্ররোচনা দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন: রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য যারা প্ররোচনা দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে  আসেন। মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ সরকার তাদেরকে আশ্রয়ও প্রদান করে। বিভিন্ন সময়ে আলোচনার পর রোহিঙ্গাদের ফেরত নেয়ার জন্য আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার সরকার ১ হাজার ৭শ পরিবারের ৩ হাজার ৪শ’ ৫০ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয়।

গত ৩দিন ধরে সে তালিকা যাচাই বাছাই করার পাশাপাশি বৃহস্পতিবার তাদের মিয়ানমারের ফেরত পাঠানোর কথা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত তা থমকে গেল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT